শেয়ারFacebookWhatsApp

কৃষি কর্মকর্তা পারভেজকে কী বুঝিয়ে দিয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: কৃষি কর্মকর্তা পারভেজকে সরিষাক্ষেতে মৌমাছি চাষের পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন। নিচে তা ব্যাখ্যা করা হলো- নির্জন, উঁচু ও যার অনতিদূরে ফুল গাছ এমন স্থান মৌমাছি চাষের জন্য নির্বাচন করতে হয়। সরিষাক্ষেতে মৌমাছি পালন করলে আর লাভজনক উৎপাদন পাওয়া সম্ভব হয়। মৌবাক্স বসানোর জন্য সরিষা ক্ষেতের আইলের উপর দেড় থেকে দুই ফুট উঁচু টুল (কাঠ বা লোহার রড দিয়ে তৈরি) বসাতে হয়। প্রথমে টুলটি চারটি পানিসমৃদ্ধ জলকান্দার উপর বসাতে হয়। টুলের উপর পাটাতনের কাঠটি বসাতে হয়। এবার পাটাতনের উপর ফ্রেমসহ বাচ্চা ঘর বসাতে হয়। বাচ্চা ঘরের উপর ফ্রেমসহ মধুঘর বসিয়ে দিতে হয়। এর ঠিক উপরে ঢাকনা বসিয়ে দিতে হয়। সবশেষে একেবারে উপরের ঢাকনাটি বসিয়ে দিতে হয়। একেবারে উপরের ঢাকনাসহ মৌবাক্সটি টুলের সাথে রশি বা তার দিয়ে শক্ত করে বাঁধতে হয়। মৌবাক্স বসানোর সময় খেয়াল রাখতে হয় যেন বাচ্চা ঘর ও মধুঘর পাটাতনের উপর লম্বালম্বিভাবে বসানো থাকে। ফলে মৌমাছি পাটাতনের উপর বসে কুইন গেট দিয়ে সহজেই বাচ্চাঘর ও মধুঘরে যেতে পারে। মৌবাক্সের নিচে স্থাপন করা জলকান্দার পানি প্রতি ২ দিন পর পর পরিবর্তন করতে হয়। প্রতি ৭ দিন পর পর মৌচাক পরিষ্কার করতে হয়। মৌচাকে যাতে পোকা আক্রমণ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে হয়। মৌচাকের উপর মোমের সাদা স্তর পড়লে বোঝা যায় যে মৌচাক মধুতে পূর্ণ হয়েছে। পরিশেষে বলা যায়, মৌমাছি চাষের উক্ত কলাকৌশলগুলোই কৃষি কর্মকর্তা পারভেজকে বুঝিয়ে দিয়েছিলেন।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

কৃষি কর্মকর্তা পারভেজকে কী বুঝিয়ে দিয়েছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রবি মৌসুমে পারভেজের জমিতে প্রচুর সরিষার চাষ হয়। ফসলের ক্ষেত্রে মৌমাছি পালন লাভজনকে জেনে সে স্থানীয় কৃষি অফিসে যোগাযেগে করলে কৃষি কর্মকর্তা মৌমাছি পালনের যাবতীয় কলাকৌশল শিখিয়ে দেন। সেইভাবে পারভেজ মৌবাক্স স্থাপন করে এবং মধুর পাশাপাশি সরিষার ভাল ফলন পায়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

ফসল উৎপাদনের জন্য কাঙ্ক্ষিত গুণাবলিসম্পন্ন (উচ্চ অংকুরোদগম ক্ষমতা, বিশুদ্ধতা ইত্যাদি) বীজকে ভালো বীজ বলা হয়।

উত্তর

পাট গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে পরে ছাল পচানোর ব্যবস্থা করাকে রিবন রেটিং বলে। যেসব অঞ্চলে পাট গাছ কাটার সময় পাট পচানোর জন্য প্রয়োজনীয় পানি থাকে না সে অঞ্চলে অপর্যাপ্ত পানি থাকলে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো হয়। রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানোর জন্য জায়গা ও সময় কম লাগে, আঁশের মান ভালো হয়, পাটকাঠি শক্ত হয়। এ পদ্ধতিটি পরিবেশসম্মত এবং শ্রমিকও কম লাগে। এসব কারণেই পাটের রিবন রেটিং করা হয়।

উত্তর

কৃষি কর্মকর্তা পারভেজকে সরিষাক্ষেতে মৌমাছি চাষের পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন। নিচে তা ব্যাখ্যা করা হলো- নির্জন, উঁচু ও যার অনতিদূরে ফুল গাছ এমন স্থান মৌমাছি চাষের জন্য নির্বাচন করতে হয়। সরিষাক্ষেতে মৌমাছি পালন করলে আর লাভজনক উৎপাদন পাওয়া সম্ভব হয়। মৌবাক্স বসানোর জন্য সরিষা ক্ষেতের আইলের উপর দেড় থেকে দুই ফুট উঁচু টুল (কাঠ বা লোহার রড দিয়ে তৈরি) বসাতে হয়। প্রথমে টুলটি চারটি পানিসমৃদ্ধ জলকান্দার উপর বসাতে হয়। টুলের উপর পাটাতনের কাঠটি বসাতে হয়। এবার পাটাতনের উপর ফ্রেমসহ বাচ্চা ঘর বসাতে হয়। বাচ্চা ঘরের উপর ফ্রেমসহ মধুঘর বসিয়ে দিতে হয়। এর ঠিক উপরে ঢাকনা বসিয়ে দিতে হয়। সবশেষে একেবারে উপরের ঢাকনাটি বসিয়ে দিতে হয়। একেবারে উপরের ঢাকনাসহ মৌবাক্সটি টুলের সাথে রশি বা তার দিয়ে শক্ত করে বাঁধতে হয়। মৌবাক্স বসানোর সময় খেয়াল রাখতে হয় যেন বাচ্চা ঘর ও মধুঘর পাটাতনের উপর লম্বালম্বিভাবে বসানো থাকে। ফলে মৌমাছি পাটাতনের উপর বসে কুইন গেট দিয়ে সহজেই বাচ্চাঘর ও মধুঘরে যেতে পারে। মৌবাক্সের নিচে স্থাপন করা জলকান্দার পানি প্রতি ২ দিন পর পর পরিবর্তন করতে হয়। প্রতি ৭ দিন পর পর মৌচাক পরিষ্কার করতে হয়। মৌচাকে যাতে পোকা আক্রমণ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে হয়। মৌচাকের উপর মোমের সাদা স্তর পড়লে বোঝা যায় যে মৌচাক মধুতে পূর্ণ হয়েছে। পরিশেষে বলা যায়, মৌমাছি চাষের উক্ত কলাকৌশলগুলোই কৃষি কর্মকর্তা পারভেজকে বুঝিয়ে দিয়েছিলেন।

উত্তর

মৌমাছি পালন একটি লাভজনক ব্যবসা কারণ এর মাধ্যমে প্রাপ্ত মধু ও মোম থেকে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হওয়া যায়। পারভেজের সরিষা উৎপাদনের সাথে মৌমাছি পালনের সম্পর্ক আছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মৌমাছি চাষের মাধ্যমে মধু উৎপাদনের জন্য প্রয়োজন ফুলের নেকটার। সরিষা ক্ষেতে মৌমাছি পালন করলে মৌমাছি সহজেই ফুলের নেকটার সংগ্রহ করতে পারে। শ্রমিক মৌমাছি মধু সংগ্রহজনিত কাজে এ ফুল থেকে সে ফুলে ঘুরে বেড়ায়, যাতে সরিষা ফুলের পরাগায়ন সম্পন্ন হয়। ফুলের যত বেশি পরাগায়ন হবে ততবেশি ফল হবে। তাই সরিষার উৎপাদন বাড়বে। রানি মৌমাছি এবং শ্রমিক মৌমাছি যখন গাছ থেকে অন্য গাছে যায় তখন গাছে গাছে সামান্য দোলা লাগে। এতেও কিছু পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে। মৌমাছি চাষের জন্য সংশ্লিষ্ট কর্মীরা বাগানে চলাচল করে। ফলে বাতাসের প্রবাহ বাড়ে। অর্থাৎ পরাগায়ন বাড়ে। গবেষণায় দেখা গেছে মৌমাছি চাষের পাশের জমিতে সরিষা চাষ করলে তার ফল স্বাভাবিক সরিষা চাষ অপেক্ষা ২০%-৩০% বেড়ে যায়। অতএব দেখা যাচ্ছে যে, সরিষা ক্ষেতে মৌমাছি পালন করলে সরিষা উৎপাদন এবং মধু উৎপাদন দুই দিকেই লাভবান হওয়া যায়।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

Sylhet · 2016

  • ভোগ
  • বিলাসিতা
  • উৎপাদন
  • অপচয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়োজনীয় চাহিদা iii. প্রথাগত চাহিদা নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?

Sylhet · 2017

  • উৎপাদন নিয়ন্ত্রণের
  • মান নিয়ন্ত্রণের
  • উৎপাদন দক্ষতার
  • মূলধনের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?

Jessore · 2017

  • অর্থায়ন
  • বণ্টন
  • কৃষি
  • প্রসার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। ২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ- i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i, ii ও iii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?

Barisal · 2017

  • ২.১৭২
  • ২.১৭৪
  • ২.২৭৪
  • ২.৫০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদী প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

Dinajpur · 2019

  • সময়গত
  • ৰূপগত
  • সেবাগত
  • স্থানগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

Barisal · 2019

  • রূপগত
  • স্থানগত
  • কালগত
  • স্বত্বগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

Jessore · 2019

  • শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
  • মা কর্তৃক সন্তানের আদর স্নেহ দেওয়া
  • অসুস্থ পিতামাতার সেবা করা
  • অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টিনিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কৃষি কর্মকর্তা পারভেজকে কী বুঝিয়ে দিয়েছেন? ব্যাখ্যা কর। | Prosthuti