পারভেজের সরিষা উৎপাদনের সাথে মৌমাছি পালনের সম্পর্কটি বিশ্লেষণ কর।
উত্তর: মৌমাছি পালন একটি লাভজনক ব্যবসা কারণ এর মাধ্যমে প্রাপ্ত মধু ও মোম থেকে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হওয়া যায়। পারভেজের সরিষা উৎপাদনের সাথে মৌমাছি পালনের সম্পর্ক আছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মৌমাছি চাষের মাধ্যমে মধু উৎপাদনের জন্য প্রয়োজন ফুলের নেকটার। সরিষা ক্ষেতে মৌমাছি পালন করলে মৌমাছি সহজেই ফুলের নেকটার সংগ্রহ করতে পারে। শ্রমিক মৌমাছি মধু সংগ্রহজনিত কাজে এ ফুল থেকে সে ফুলে ঘুরে বেড়ায়, যাতে সরিষা ফুলের পরাগায়ন সম্পন্ন হয়। ফুলের যত বেশি পরাগায়ন হবে ততবেশি ফল হবে। তাই সরিষার উৎপাদন বাড়বে। রানি মৌমাছি এবং শ্রমিক মৌমাছি যখন গাছ থেকে অন্য গাছে যায় তখন গাছে গাছে সামান্য দোলা লাগে। এতেও কিছু পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে। মৌমাছি চাষের জন্য সংশ্লিষ্ট কর্মীরা বাগানে চলাচল করে। ফলে বাতাসের প্রবাহ বাড়ে। অর্থাৎ পরাগায়ন বাড়ে। গবেষণায় দেখা গেছে মৌমাছি চাষের পাশের জমিতে সরিষা চাষ করলে তার ফল স্বাভাবিক সরিষা চাষ অপেক্ষা ২০%-৩০% বেড়ে যায়। অতএব দেখা যাচ্ছে যে, সরিষা ক্ষেতে মৌমাছি পালন করলে সরিষা উৎপাদন এবং মধু উৎপাদন দুই দিকেই লাভবান হওয়া যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
পারভেজের সরিষা উৎপাদনের সাথে মৌমাছি পালনের সম্পর্কটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর