উদ্দীপকের A চিহ্নিত অণুজীব সার উৎপাদনের কৌশল বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A হলো রাইজোবিয়াম অণুজীব সার। নিচে এই সার উৎপাদন কৌশল বর্ণনা করা হলো- ১. স্ট্রেইন নির্বাচন: রাইজোবিয়াম স্ট্রেইন শিম জাতীয় উদ্ভিদের শিকড়ের সুস্থ, সতেজ ও লাল বর্ণের নডিউল থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে স্টক কালচার তৈরি করা হয়। বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নিশ্চিত স্ট্রেইন নির্বাচন করা হয়। ২. আবাদ মাধ্যমে: কঠিন ও তরল এই দুই ধরনের আবাদ মাধ্যমে জীবাণুসার তৈরি করা হয়। কঠিন আবাদ মাধ্যমের মধ্যে রয়েছে-পিট মাটি, কাঠের গুঁড়া ও ছাই। জীবাণুসারে জীবাণু দীর্ঘদিন যাবৎ, টিকে থাকে। ব্যবহারের সুবিধা বিবেচনায় আবাদ মাধ্যমের যথেষ্ট পানি ধারণ ক্ষমতা ও প্রচুর পরিমাণ কার্বন-থাকতে হবে। তরল মাধ্যমটি ১৫ পাউন্ড চাপে ১২০০ সে. তাপমাত্রায় শোধন করা হয় এবং নির্বাচিত জীবাণু জন্মানো হয়। ৩. পিট প্রস্তুতকরণ: পিট মাটি শুকিয়ে গুঁড়া করে pH ৬.৫ – ৭.০ এ সমন্বয় করা হয়। এরপর অটোক্লেভ ও গামা রেডিয়েশন দিয়ে জীবাণুমুক্ত করে রাইজোবিয়ামের তরল কালচারের সঙ্গে মিশিয়ে নির্দিষ্ট সময় সংরক্ষণ করা হয়। ৪ . অণুজীব সার তৈরি জীবাণুমুক্ত পলিথিন প্যাকেটে ১০০ গ্রাম পিটের সঙ্গে ৪০ মি.লি. রাইজোবিয়াম ব্রথ মিশিয়ে ইনকিউবেটরে-১৫ দিন ১৫° C তাপমাত্রায় রাখা হয়। পরে এটি বীজের সঙ্গে মিশিয়ে সার হিসেবে ব্যবহৃত হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের A চিহ্নিত অণুজীব সার উৎপাদনের কৌশল বর্ণনা কর।
উদ্দীপক

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর