উদ্দীপকে কমল জমি নির্বাচনে কোন কৌশল অবলম্বন করলেন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের কমলের পেঁয়াজের বীজ উৎপাদন ও অন্যান্য ফসল চাষের উপযোগী জমি নির্বাচন কৌশল নিম্নে বর্ণনা করা হলো- পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য উপযুক্ত জমি নির্বাচনের ক্ষেত্রে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা আবশ্যক, যাতে অতিরিক্ত পানি জমে, থাকতে না পারে। সাধারণত উঁচু বা মাঝারি উঁচু জমি এ জন্য বেশি উপযুক্ত। মাটির গঠন উর্বর ও বেলে-দোআঁশ হওয়া প্রয়োজন, যা পানি ধারণ ও নিষ্কাশনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। মাটির পিএইচ ৬ থেকে ৬.৫ এর মধ্যে থাকা উচিত, যাতে পেঁয়াজের গাছ সুস্থভাবে বৃদ্ধি পায় এবং বীজ উৎপাদন ভালো হয়। এই মাটির pH মানে পেঁয়াজ ব্যতীত অন্যান্য ফসলও ভালো জন্মে। ফলে সেখানে পেঁয়াজ ব্যতীত অন্যান্য ফসল চাষ করা সম্ভব হয়। জমিতে আগাছা কম থাকতে হবে এবং আগের ফসলের অবশিষ্টাংশ ভালোভাবে পরিষ্কার করা উচিত, যাতে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে কমল জমি নির্বাচনে কোন কৌশল অবলম্বন করলেন বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর