উদ্দীপকে উল্লিখিত A পদ্ধতি ও B পদ্ধতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] অর্থাৎ পাট পচানোর প্রচলিত পদ্ধতি ও রিবন রেটিং পদ্ধতির মধ্যে পার্থক্য নিচে বর্ণনা করা হলো- ১. রিবন পদ্ধতিতে পানি ও সময় কম লাগে পক্ষান্তরে প্রচলিত পদ্ধতিতে পানি ও সময় বেশি লাগে। ২. রিবন পদ্ধতিতে আঁশে কাটিংস হয় না পক্ষান্তরে প্রচলিত পদ্ধতিতে আঁশে কাটিংস হয়। ৩. রিবন পদ্ধতিতে আঁশের মান উন্নত হলেও প্রচলিত পদ্ধতিতে আঁশের মান ততটা উন্নত হয় না। ৪. রিবন পদ্ধতিতে কম জায়গায় বেশি পাট পচানো গেলেও প্রচলিত পদ্ধতিতে পাট পচানোর জন্য জলাশয় এবং প্রচুর জায়গার প্রয়োজন হয়। ৫. প্রচলিত পদ্ধতিতে পচন গর্তের পানি জৈব সার হিসেবে ব্যবহার করা গেলেও প্রচলিত পদ্ধতিতে পচনের পানি জলাশয় ও পরিবেশ দূষণের কারণ হিসেবে বিবেচিত হয়। ৬. রিবন পদ্ধতিতে প্রাপ্ত পাটকাঠি মজবুত ও টেকসই হয় পক্ষান্তরে প্রচলিত পদ্ধতিতে প্রাপ্ত পাটকাঠি এতটা মজবুত হয় না। ৭. রিবনিং-এর জন্য কিছু যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হলেও প্রচলিত পদ্ধতিতে পচানোর জন্য কোনো যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয় না। ৮ রিবন পদ্ধতিতে আঁশের মান উন্নত হয় পক্ষান্তরে প্রচলিত পদ্ধতিতে পর্যাপ্ত পানি ও উপযোগী পরিবেশ পেলেই আঁশের মান উন্নত হয়। ৯. রিবন পদ্ধতিটি পরিবেশবান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যসম্মত। পক্ষান্তরে প্রচলিত পদ্ধতি পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A পদ্ধতি ও B পদ্ধতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর