উদ্দীপকের ব্যাকটেরিয়া ফসলের উৎপাদন বৃদ্ধিতে কী ধরনের ভূমিকা রাখে বলে তুমি মনে কর, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যাকটেরিয়াটি হলো রাইজোবিয়াম ব্যাক্টেরিয়া যা দিয়ে রাইজোবিয়াম অণুজীব সার তৈরি হয়। ফসল উৎপাদন বৃদ্ধিতে এটির কার্যক্রম বিশ্লেষণ করা হলো- রাইজোবিয়াম দিয়ে তৈরি রাইজোবিয়াম অণুজীব সার। জমিতে দিলে এরা বংশবৃদ্ধি করে। এরা মাটিতে শিম ও ডাল জাতীয়, উদ্ভিদের শিকড়ে ও দেহে গুটি বা নডিউল তৈরি করে বায়ুমণ্ডলে বিদ্যমান মুক্ত নাইট্রোজেন আহরণ করে গাছে ও মাটিতে সংযোজন করে। এভাবে মাটিতে নাইট্রোজেন সংযোজনের ফলে মাটির উর্বরতা বাড়ে এবং অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না। তাছাড়া রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহারে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ফসলের গুণগত মান উন্নত হয়। বিশেষত, ডালজাতীয় ফসলের দানায় আমিষের পরিমাণ বৃদ্ধি পায়, যা খাদ্যমান উন্নত করে। এছাড়াও এটি পরিবেশবান্ধব এবং মাটি, জলাশয় ও জীববৈচিত্র্যের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। সুতরাং বলা যায় যে ফসল উৎপাদন বৃদ্ধিতে রাইজোবিয়াম অণুজীব সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের ব্যাকটেরিয়া ফসলের উৎপাদন বৃদ্ধিতে কী ধরনের ভূমিকা রাখে বল…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর