শেয়ারFacebookWhatsApp

ভালো মানের মাশরুম স্পন সংগ্রহের ক্ষেত্রে মহসিনকে কী কী বিষয় বিবেচনা করতে হবে। ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মহসিনকে ভালো মানের মাশরুম স্পন সংগ্রহের ক্ষেত্রে যেসকল বিষয় বিবেচনা করতে হবে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাশরুমের স্পন সংগ্রহ করতে হবে। ২। প্যাকেটটি সুষমভাবে মাইসেলিয়াম দ্বারা পূর্ণ ও সাদা হবে। ৩। মাইসেলিয়াম হলুদ, লাল বা কালো রঙের হলে সেটা মানসম্পন্ন প্যাকেট নয়, ফলে সেই স্পন সংগ্রহ করা যাবেনা। ৪। শুধুমাত্র সাদা রঙের স্পন প্যাকেট সংগ্রহ করতে হবে। ৫। স্পনের প্যাকেটটি টাইট বা শক্ত গঠনের হতে হবে। ৬। প্যাকেটের গায়ে মাশরুম স্পনের জাতের নাম ও ইনুকুলেশনের তারিখ লেখা থাকতে হবে। উপরোক্ত বিষয়গুলো বিবেচনার মাধ্যমে মহসিন ভালো মানের মাশরুম স্পন সংগ্রহ করতে পারেন।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

ভালো মানের মাশরুম স্পন সংগ্রহের ক্ষেত্রে মহসিনকে কী কী বিষয় বিবেচনা…

উদ্দীপক

মহসিন তার কলেজের কৃষি শিক্ষকের পরামর্শে মাশরুম চাষের উপর আঞ্চলিক মাশরুম উন্নয়ন কেন্দ্রে থেকে প্রশিক্ষণ নিল। প্রশিক্ষণে মাশরুম উৎপাদন কৌশল শেখার পাশাপাশি ভালো মানের স্পন বা বীজ সংগ্রহ এবং উৎপাদনকালীন চাষঘরের পরিচর্যার বিষয়গুলো সম্পর্কে সে অবহিত হয়। পরবর্তীতে সে তার বাড়িতে মাশরুম চাষের উদ্দেশ্যে একটি ঘর তৈরি করল।

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025

উত্তর

মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট সবজি যা উন্নতমানের ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং দেখতে ব্যাঙের ছাতার মতো।

উত্তর

আমাদের দেশে গ্রামাঞ্চলে বসতবাড়ির আনাচে-কানাচে ছাঁয়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় কিংবা স্তূপীকৃত গোবর রাখার স্থানে ছাতার আকৃতির সাদা রংয়ের এক ধরনের ছত্রাক দেখা যায় একে আমরা ব্যাঙের ছাতা বলি যা বিষাক্ত এবং খাবার অনুপযোগী। কিন্তু দেখতে একই রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে যে ব্যাঙের ছাতা উৎপাদিত হয়, তা অত্যন্ত পুষ্টিকর এবং সবজি হিসেবে বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় যা মাশরুম নামে পরিচিত। অর্থাৎ ব্যাঙের ছাতা এবং মাশরুম এক জিনিস নয়।

উত্তর

উদ্দীপকে মহসিনকে ভালো মানের মাশরুম স্পন সংগ্রহের ক্ষেত্রে যেসকল বিষয় বিবেচনা করতে হবে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাশরুমের স্পন সংগ্রহ করতে হবে। ২। প্যাকেটটি সুষমভাবে মাইসেলিয়াম দ্বারা পূর্ণ ও সাদা হবে। ৩। মাইসেলিয়াম হলুদ, লাল বা কালো রঙের হলে সেটা মানসম্পন্ন প্যাকেট নয়, ফলে সেই স্পন সংগ্রহ করা যাবেনা। ৪। শুধুমাত্র সাদা রঙের স্পন প্যাকেট সংগ্রহ করতে হবে। ৫। স্পনের প্যাকেটটি টাইট বা শক্ত গঠনের হতে হবে। ৬। প্যাকেটের গায়ে মাশরুম স্পনের জাতের নাম ও ইনুকুলেশনের তারিখ লেখা থাকতে হবে। উপরোক্ত বিষয়গুলো বিবেচনার মাধ্যমে মহসিন ভালো মানের মাশরুম স্পন সংগ্রহ করতে পারেন।

উত্তর

উদ্দীপকে মহসিনের মাশরুম চাষের জন্য তৈরিকৃত ঘরের পরিবেশ ও পরিচর্যা কার্যক্রমগুলো নিচে বিশ্লেষণ করা হলো- মাশরুম চাষের জন্য কাঁচা অথবা পাকা ঘর ব্যবহার করা যায়। কাঁচা ঘর সাধারণ চাটাইয়ের বেড়া দিয়ে নির্মাণ করা হলে ঘরে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না। এখানে আলোও থাকে অল্প আবার চাটাইয়ের ছিদ্র দিয়ে বাতাস আসা-যাওয়া করতে পারে। তবে পাকা বা সেমি পাকা ঘরে আলো ও বায়ু চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। এক্ষেত্রে মেঝের কাছাকাছি ছোট জানালা বা একজস্ট ফ্যানের ব্যবস্থা রাখতে হয়। তাপমাত্রা ৩০° - ৩২° সে. এর মধ্যে হলে ওয়েস্টার মাশরুমের ফলন ভালো হয়। মিল্কি এবং ঋষি মাশরুম চাষ করতে হয় ২৫° - ৩৫° সে. তাপমাত্রায়। শিতাকে ও বাটন মাশরুমের জন্য তাপমাত্রা প্রয়োজন ১৫° - ২২° সেলসিয়াস। সেই ঘরে বাঁশ বা পিভিসি পাইপ ব্যাবহার করে মাশরুম চাষের জন্য তাক বানানো হয়। মাশরুম চাষঘরে মেঝে বা তাকে স্পন প্যাকেট হতে প্যাকেট বা সারি হতে সারি ৫-৭ সে. মি. পর পর সাজানো উত্তম। স্পন প্যাকেটের উপরে এবং পার্শ্বের দিকে গ্রীষ্মকালে দৈনিক ৪-৫ বার ও শীত ও বর্ষাকালে দৈনিক ২-৩ বার স্প্রে মেশিন দ্বারা পানি ছিটিয়ে দিতে হবে। এভাবে পানি স্প্রে করলে প্যাকেট ও এর আশপাশে ভেজা ভেজা ভাব থাকবে। এর ফলে ঐ স্থানে ৭০-৮০% আর্দ্রতা বজায় থাকে। আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণপূর্বক সূর্য ওঠার পূর্বে এবং সূর্যাস্তের পরে পানি স্প্রে করা অতি উত্তম। মাশরুম চাষ ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখলে ফলন ভালো হবে। এছাড়াও মাশরুমের গুণাগুণ নষ্ট করে এমন কীটপতঙ্গ থেকে দূরে রাখতে হবে। রোগবালাই মুক্ত রাখার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পরিচর্যা যথাযথভাবে করা হলে স্পনের প্যাকেট চাষঘরে বসানোর ৩ দিনের মধ্যে মাশরুমের অংকুর পিনের মত বের হবে। এ থেকে ৭ দিনের মধ্যে মাশরুম তোলার উপযোগী হবে। অবশেষে মাশরুম সংগ্রহ করার ক্ষেত্রে বড় হয়েছে কিন্তু মাশরুম পিলিয়াসের শিরাগুলো ঢিলা হয়নি এমন মাশরুম সংগ্রহ করতে হবে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

Sylhet · 2016

  • ভোগ
  • বিলাসিতা
  • উৎপাদন
  • অপচয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়োজনীয় চাহিদা iii. প্রথাগত চাহিদা নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?

Sylhet · 2017

  • উৎপাদন নিয়ন্ত্রণের
  • মান নিয়ন্ত্রণের
  • উৎপাদন দক্ষতার
  • মূলধনের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?

Jessore · 2017

  • অর্থায়ন
  • বণ্টন
  • কৃষি
  • প্রসার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। ২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ- i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i, ii ও iii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?

Barisal · 2017

  • ২.১৭২
  • ২.১৭৪
  • ২.২৭৪
  • ২.৫০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদী প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

Dinajpur · 2019

  • সময়গত
  • ৰূপগত
  • সেবাগত
  • স্থানগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

Barisal · 2019

  • রূপগত
  • স্থানগত
  • কালগত
  • স্বত্বগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

Jessore · 2019

  • শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
  • মা কর্তৃক সন্তানের আদর স্নেহ দেওয়া
  • অসুস্থ পিতামাতার সেবা করা
  • অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টিনিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।