উদ্দীপকে মহসিনের তৈরিকৃত মাশরুম ঘরের পরিবেশ পরিচর্যা কার্যক্রমগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মহসিনের মাশরুম চাষের জন্য তৈরিকৃত ঘরের পরিবেশ ও পরিচর্যা কার্যক্রমগুলো নিচে বিশ্লেষণ করা হলো- মাশরুম চাষের জন্য কাঁচা অথবা পাকা ঘর ব্যবহার করা যায়। কাঁচা ঘর সাধারণ চাটাইয়ের বেড়া দিয়ে নির্মাণ করা হলে ঘরে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না। এখানে আলোও থাকে অল্প আবার চাটাইয়ের ছিদ্র দিয়ে বাতাস আসা-যাওয়া করতে পারে। তবে পাকা বা সেমি পাকা ঘরে আলো ও বায়ু চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। এক্ষেত্রে মেঝের কাছাকাছি ছোট জানালা বা একজস্ট ফ্যানের ব্যবস্থা রাখতে হয়। তাপমাত্রা ৩০° - ৩২° সে. এর মধ্যে হলে ওয়েস্টার মাশরুমের ফলন ভালো হয়। মিল্কি এবং ঋষি মাশরুম চাষ করতে হয় ২৫° - ৩৫° সে. তাপমাত্রায়। শিতাকে ও বাটন মাশরুমের জন্য তাপমাত্রা প্রয়োজন ১৫° - ২২° সেলসিয়াস। সেই ঘরে বাঁশ বা পিভিসি পাইপ ব্যাবহার করে মাশরুম চাষের জন্য তাক বানানো হয়। মাশরুম চাষঘরে মেঝে বা তাকে স্পন প্যাকেট হতে প্যাকেট বা সারি হতে সারি ৫-৭ সে. মি. পর পর সাজানো উত্তম। স্পন প্যাকেটের উপরে এবং পার্শ্বের দিকে গ্রীষ্মকালে দৈনিক ৪-৫ বার ও শীত ও বর্ষাকালে দৈনিক ২-৩ বার স্প্রে মেশিন দ্বারা পানি ছিটিয়ে দিতে হবে। এভাবে পানি স্প্রে করলে প্যাকেট ও এর আশপাশে ভেজা ভেজা ভাব থাকবে। এর ফলে ঐ স্থানে ৭০-৮০% আর্দ্রতা বজায় থাকে। আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণপূর্বক সূর্য ওঠার পূর্বে এবং সূর্যাস্তের পরে পানি স্প্রে করা অতি উত্তম। মাশরুম চাষ ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখলে ফলন ভালো হবে। এছাড়াও মাশরুমের গুণাগুণ নষ্ট করে এমন কীটপতঙ্গ থেকে দূরে রাখতে হবে। রোগবালাই মুক্ত রাখার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পরিচর্যা যথাযথভাবে করা হলে স্পনের প্যাকেট চাষঘরে বসানোর ৩ দিনের মধ্যে মাশরুমের অংকুর পিনের মত বের হবে। এ থেকে ৭ দিনের মধ্যে মাশরুম তোলার উপযোগী হবে। অবশেষে মাশরুম সংগ্রহ করার ক্ষেত্রে বড় হয়েছে কিন্তু মাশরুম পিলিয়াসের শিরাগুলো ঢিলা হয়নি এমন মাশরুম সংগ্রহ করতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে মহসিনের তৈরিকৃত মাশরুম ঘরের পরিবেশ পরিচর্যা কার্যক্রমগুলো …
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর