সিয়ামের উৎপাদিত পণ্যটি চায়ের জন্য যেসব পরিচর্যা প্রয়োজন তা বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে সিয়াম মাশরুম চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। মাশরুম চাষের জন্য যেসকল পরিচর্যা প্রয়োজন তা নিম্নে বর্ণনা করা হলো- প্রথমে মাশরুম চাষের জন্য নির্মাণকৃত ঘরের র্যাকে মাশরুমের স্পন সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে মাশরুমগুলো একটির সঙ্গে অন্যটি লেগে না যায়। তারপর চাষ ঘরের আর্দ্রতা বেশি রাখার জন্য শুষ্ক মৌসুমে ৫/৬ বার এবং শীত ও বর্ষায় ৩/৫ বার পানি স্প্রে করতে হবে। তবে পানি স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পানির আঘাতে মাশরুমের অঙ্কুর ভেঙে না যায়। ভালো ফলন পাওয়ার জন্য সূর্য ডোবার আগে এবং সূর্যোদয়ের সময় পানি স্প্রে করতে হবে। অল্প পরিমাণ মাশরুম চাষ করলে আর্দ্রতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে প্যাকেটের উপর খবরের কাগজ বা পুরানো কাপড় ভিজিয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। গরমের দিনে যেহেতু আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে এজন্য স্প্রে মেশিন দিয়ে বৃষ্টির মতো ঘরের দেয়াল এবং মেঝে বরাবর কয়েকবার ভিজিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এভাবে উপর্যুক্ত পরিচর্যার মাধ্যমে মাশরুমের ভালো উৎপাদন করা সম্ভব।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
সিয়ামের উৎপাদিত পণ্যটি চায়ের জন্য যেসব পরিচর্যা প্রয়োজন তা বর্ণনা দাও।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর