বেকারত্ব দূরীকরণে তিন বন্ধুর উদ্যোগটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সিয়াম, নাসিফ ও আসিফ যথাক্রমে মাশরুম, মৌমাছি ও রেশম চাষের উদ্যেগ নিয়েছেন। নিম্নে উদ্যোগটি মূল্যায়ন করা হলো- বেকারত্ব দূরীকরণে মাশরুম, মৌমাছি ও রেশম চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এগুলো কম পুঁজি ও স্বল্প জায়গায় লাভজনকভাবে করা সম্ভব। মাশরুম একটি পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন সবজি, যা অল্প বিনিয়োগে অধিক লাভ নিশ্চিত করে। মাত্র ২০০০ টাকা বিনিয়োগে কয়েক গুণ বেশি আয় করা সম্ভব এবং এটি সারা বছর উৎপাদন করা যায়। তাছাড়া, মাশরুম দ্রুত উৎপাদিত হয় এবং প্রতিদিন সংগ্রহ করা সম্ভব, ফলে পুঁজি দ্রুত ফেরত আসে, যা বেকারদের জন্য লাভজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। আবার মৌমাছি পালনের মাধ্যমে মধু ও মোম উৎপাদন ছাড়াও ফসলের পরাগায়ন বৃদ্ধি পায়, ফলে কৃষি উৎপাদন বাড়ে এবং কৃষকদের আয় বৃদ্ধি পায়। একটি মৌ বাক্স থেকে বছরে ১২ ১৫ কেজি মধু পাওয়া যায়, যা বিক্রি করে ভালো আয় করা সম্ভব। অন্যদিকে রেশম চাষও লাভজনক, কারণ রেশম সুতা বিদেশে রফতানি করা হয়, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। পাশাপাশি, রেশম পোকার শূককীট থেকে উৎপন্ন তেল মাছ ও হাঁস-মুরগির খাদ্য, সাবান ও সার তৈরিতে ব্যবহৃত হয়, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উপরোক্ত বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায় যে, বেকারত্ব দূরীকরণে তিন বন্ধুর উদ্যোগটি যথার্থ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
বেকারত্ব দূরীকরণে তিন বন্ধুর উদ্যোগটি মূল্যায়ন কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর