উদ্দীপকে বর্ণিত পোকা থেকে কীভাবে সুতা সংগ্রহ করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পোকাটি হলো রেশম পোকা। নিচে রেশম পোকা হতে কীভাবে সুতা সংগ্রহ করা হয় তা ব্যাখ্যা করা হলো- 'রেশম পোকা পালনের বিভিন্ন ধাপের মধ্যে কোকুন প্রক্রিয়াজাতকরণ এবং সুতা তৈরি খুবই গুরুত্বপূর্ণ। কীড়া বা শূককীটের মুখে লালা সৃষ্টি হয়। এই লালা দিয়ে কীড়া জালিকা তৈরি করে জালিকা ভিতরে গুটিয়ে নেয়। জালিকা স্তরে স্তরে জমা হয়ে তা পুরু হয় এবং শূককীট ভিতরে আবদ্ধ হয়ে পড়ে। এই অবস্থাকেই কোকুন বলে। কোকুন তৈরি হওয়ার পর তা পলু-ডালা থেকে সংগ্রহ করে পাতিলে গরম পানিতে সিদ্ধ করতে হয় যাতে ভিতরের মূককীট মারা যায়। কেননা মূককীট পূর্ণ হওয়ার পরও যদি তা সিদ্ধ পানিতে মেরে ফেলা না হয় তা হলে মূককীট কোকুনটির মাথা ছিদ্র করে মথ হিসেবে বের হয়ে আসবে। কোকুনটি সিদ্ধ করার পর কোনো পাত্রে বা পানিতে রেখেই একটি কাঠি দিয়ে সুতার মাথা শনাক্ত করা হয়। এভাবে ১৫-২০ টি কোকুনের সুতার মাথা এক সাথে হালকা আঘাত করে লম্বা সুতা বের করে আনা হয়। একটি গুটি থেকে সর্বোচ্চ ৪০০-১০০০ মিটার সুতা পাওয়া যায়। উল্লিখিত নিয়মে রেশম পোকার কোকুন থেকে সুতা সংগ্রহ করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পোকা থেকে কীভাবে সুতা সংগ্রহ করা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর