চিত্র-'A [গণিত] সারটি ধানের জমিতে চাষের কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'A [গণিত] সারটি হলো অ্যজোলা অণুজীব সার। নিচে অ্যাজোলা সার ধানের জমিতে চাষের কৌশল ব্যাখ্যা করা হলো- ধানের চারা রোপণের উপর অ্যাজোলা উৎপাদন নির্ভর করে। ধানের চারা রোপণের ১১-১৫ দিন আগ থেকে অ্যজোলা উৎপাদন শুরু হয়। ধানের জমিতে অ্যাজোলা তৈরির জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে- ১. প্রথমে নির্দিষ্ট মাপের একটি ধানি জমি নির্বাচন করে আগাছা ও আবর্জনা পরিষ্কার করে তা লম্বালম্বি ও আড়াআড়িভাবে চাষ দিয়ে সমান করতে হবে। ২. এবার জমিটি ৫ -১০ সে.মি. পানির গভীরতায় হালকা সেচ দিয়ে প্রতি বর্গ মিটারে ৫ গ্রাম হারে টি.এস.পি., সার প্রয়োগ করতে হবে। হালকা বুনটবিশিষ্ট জমিতে প্রতি বর্গমিটারে ১ গ্রাম হারে এম.পি. সার প্রয়োগ করতে হবে। ৩. এবার জমিটিতে প্রতি বর্গমিটারে ১০০- ২০০ গ্রাম হারে অ্যাজোলা প্রয়োগ করে জমিটি আগাছা মুক্ত রাখতে হবে এবং শামুক, ডায়াফিড ইত্যাদি দমনের জন্য প্রতি বর্গমিটারে ৩.০ গ্রাম ফুরাডান প্রয়োগ করতে হবে। ৪. অ্যাজোলা জন্মানোকে ত্বরান্বিত করার জন্য বাঁশের ব্রাশ দিয়ে মাঝখানে মাঝখানে সাবধানে নেড়ে দিতে হবে। ৫. নার্সারি প্লটের ওপর কৃত্রিম খড় বা ছাউনি দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে। ৬. ১০- ২০ দিনের মধ্যে অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে জমিতে অ্যাজোলা তৈরি হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
চিত্র-'A সারটি ধানের জমিতে চাষের কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর