উদ্দীপকের আলো বেগমকে মাশরুম চাষে কী ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আলো বেগমকে মাশরুম চাষে যে ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. অক্সিজেনের উপস্থিতি : অক্সিজেনের উপস্থিতিতে মাশরুম বিভিন্ন এনজাইমের সহায়তায় জারণ-বিজারণ প্রক্রিয়ায় কাঠের গুঁড়া ভেঙে বিভিন্ন খাদ্য উপাদান বের করে আনে। তাই চাষঘরে অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করা জরুরি। ২. কার্বন ডাইঅক্সাইড অপসারণ : খাদ্য তৈরিতে মাশরুম কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যা বেড়ে গেলে ফ্রুটবডি উৎপাদন ব্যাহত হয়। তাই চাষঘরে এডজাস্ট ফ্যান লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করার ব্যবস্থা করতে হবে । ৩. আলো : বিভিন্ন মাশরুম বিভিন্ন মাত্রার আলো পছন্দ করে। আলোর মাত্রা নিশ্চিত না হলে মাশরুম চাষ ব্যাহত হয় । ৪. তাপমাত্রা : মাশরুমের ফ্রুটিংবডি গজানোর জন্য ভিন্ন ভিন্ন তাপমাত্রার প্রয়োজন। মাশরুম চাষের জন্য চাষঘরে প্রয়োজনীয় মাত্রার তাপমাত্রা নিশ্চিত করতে হবে। ৫. আর্দ্রতা : মাশরুম আর্দ্র অবস্থা পছন্দ করে বলে মাশরুম প্যাকেটের চারপাশে উচ্চ মাত্রার আর্দ্রতা বজায় রাখার ব্যবস্থা রাখতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের আলো বেগমকে মাশরুম চাষে কী ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে…
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর