জহির কীভাবে পাটের ছাল ছাড়িয়ে পাট পচাতে সক্ষম হলেন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জহির রিবন রেটিং পদ্ধতিতে পাটের ছাল ছাড়িয়ে পাট পচাতে সক্ষম হলেন। রিবন রেটিং হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পাটের ছাল পচনের একটি বিকল্প পদ্ধতি। ভাদ্র-আশ্বিন মাসে খাল- বিলে পাট পচানোর মতো পানি না থাকলে এ পদ্ধতিতে স্বল্প পানি ব্যবহার করে অল্প জায়গার মধ্যে সহজেই আঁশ পাওয়া সম্ভব। উদ্দীপকের জহির মিয়াও কম পানিতে ছাল পচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেন। নিচে জহির মিয়ার রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের কৌশলগুলো উল্লেখ করা হলো- i. পাট গাছের বয়স ১০৫-১১০ দিন হলে জহির মিয়া পাট কেটেছেন। কারণ এ সময় পাট কাটলে আঁশের মান ভালো হয়, গোড়ায় তেমন কাটিং থাকে না। ii. পাট কাটার পর পাতা ঝরানোর জন্য পাতার অংশগুলো খড়কুটা দিয়ে ৭২ ঘন্টা (৩ দিন) ঢেকে রেখেছেন যাতে পাতা ঝরে যায়। এরপর পাট গাছের গোড়ার ৩-৪ ইঞ্চি পরিমাণ অংশ বাঁশের মুগুর বা হাতুড়ি দিয়ে থেঁতলিয়ে নিয়েছেন। iii. তারপর তিনি পাতা ঝরানো ও গোড়া থেঁতলানোর পর ইংরেজি 'U [গণিত] আকৃতি রিবনারের সাহায্যে ছাল ছাড়িয়েছেন। তিনটি পাটকাঠি 'U [গণিত] -এর মধ্যে রেখে ছাল দু'দিকে টান দিয়ে কাঠি থেকে ছাল সহজে পৃথক করেছেন। পরে কয়েকটি গাছের ছাল একত্রে নিয়ে আঁটি বেঁধেছেন। iv. জহির মিয়া প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে উৎপাদিত পাটের ছাল পচানোর জন্য ১টি গর্ত (১২ হাত লম্বা, ৪ হাত পাশ এবং ২ হাত গভীর) করেছেন এবং পলিথিন দিয়ে গর্তের তলা ও কিনারা ভালোভাবে ঢেকে দিয়েছেন। এরপর গর্তে প্রয়োজনমতো পানি দিয়ে গর্তের ভেতরে মুড়ি/আঁটি বান্ডিল বাঁধা ছালগুলোকে ফেলেছেন । প্রতি কেজি ছাল পচার জন্য ৩-৪ লিটার পানির প্রয়োজন হয়। এখানে উল্লেখ্য যে, তিনি মুড়ি/বান্ডিল বাঁধা ছালগুলো পুকুর, ডোবা, মাটি বা সিমেন্টের চাড়িতে বা মাটির গর্তে পলিথিন ব্যবহার করে জাগ দিয়েছেন। ছালে পচন ক্রিয়া ত্বরান্বিত করার জন্য গর্তের পানিতে কিছু পাট পচা পানি দিয়েছেন অথবা প্রতি ১০০০ কেজি ছালের জন্য ১০০ গ্রাম ইউরিয়া সার দিয়েছেন। V. ছাল পানিতে ডুবানোর ৭-৮ দিন পর জহির মিয়া দু'একটা ছাল তুলে ও ধুয়ে দেখেছেন আঁশ পৃথক হয়েছে কিনা। এভাবে তিনি ১২-১৫ দিনের মধ্যে পচন সম্পন্ন করেছেন। ছাল ধুয়ে আঁশ সংগ্রহ করেছেন। উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে, জহির মিয়া কম পানিতে পাটের ছাল ছাড়িয়ে পাট পচাতে সক্ষম হলেন।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
জহির কীভাবে পাটের ছাল ছাড়িয়ে পাট পচাতে সক্ষম হলেন ব্যাখ্যা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর