উদ্দীপকে বর্ণিত পোকা থেকে কীভাবে সুতা সংগ্রহ করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মাযহারুলের চাষকৃত পোকাটি হলো রেশম পোকা। নিম্নে রেশম পোকা হতে সুতা সংগ্রহের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো-রেশম পোকা রেশম গ্রন্থি থেকে যে লালা নিঃসরণ করে তা থেকে রেশম তৈরি হয়। প্রথমে চন্দ্রকী থেকে গুটি ছাড়ানোর পর গুটির গায়ে লেগে থাকা আলগা আঁশ পরিষ্কার করা হয়। এসব গুটিকে ১০-১৫০ সে. তাপমাত্রায় বা প্রায় ফুটন্ত পানিতে ৩-৫ মিনিট ডুবিয়ে রেখে কাঠি দিয়ে নাড়া দিলে রেশম সুতার মুখ বেরিয়ে আসে। এমনকি ১২ ঘণ্টা. ধরে বাতাস প্রবাহিত করলে কোকুনের পিউপা বা শূককীট মারা যায়। এতে পোক্য গুটি কেটে বেরিয়ে আসতে পারেনা। অক্ষত সুতা পাওয়ার জন্য গুটি হতে পূর্ণাঙ্গ মথ বের হওয়ার পূর্বেই ৯০-৯৫° সে. বা আধা ফুটন্ত পানিতে ৩-৫ মিনিট ডুবিয়ে রাখা হয়। ফলে গুটির ভেতরের শূককীট মারা যায় এবং গুটিতে রেশম সুতার সাথে লেগে থাকা আঠালো পদার্থ গলে যায়। এরপর গুটির মুখের সুতার প্রান্ত কাটা চরকীর সাথে আটকে দিয়ে ঘূর্ণন অব্যাহত রাখলে গুটি থেকে সুতা মুক্ত হয়ে চরকিতে পেঁচাতে থাকে। রেশম গুটি থেকে রেলিং মেশিনের সাহায্যে সুতা উত্তোলনের পদ্ধতিতে রেলিং বলে। রেলিং মেশিন থেকে উৎপাদিত সুতাকে কাটা রেশম বলে। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এ সুতাকে প্রসেস করে রেশম বস্ত্র বানানো হয়। উপরিউক্ত প্রক্রিয়ায় রেশম পোকা হতে রেশম সুতা সংগ্রহ করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পোকা থেকে কীভাবে সুতা সংগ্রহ করা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর