শেয়ারFacebookWhatsApp

'A [গণিত] সারটির উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সার-A হলো সবুজ সার। যেখানে সবুজ ফসল জমিতে চাষ করে তাকে মাটিতে মিশিয়ে দেয়া হয়। নিচে এর উৎপাদন কৌশল ব্যাখ্যা করা হলো- ১. প্রথমে ধৈঞা চাষের জন্য জমি নির্বাচন করতে হবে। ২. দু-একটি চাষ দিয়ে শতক প্রতি ৭০ গ্রাম ফসফেট ও ৫০ গ্রাম পটাশ ছিটাতে হবে। ৩. এরপর শতক প্রতি ২০০ গ্রাম বীজ বুনলে খুব ঘন হয়ে চারা গজাবে। ৪. বীজ বপনের প্রায় আড়াই মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু করলে লাঙল দ্বারা গাছগুলো মাটির নিচে ফেলতে হবে। ৫. পচন শুরু হলে দু সপ্তাহ পর পর ৩টি চাষ দিলে ধৈঞ্চার গাছ সম্পূর্ণভাবে পচে সারে পরিণত হবে। হবে এভাবে প্রস্তুত সবুজ সার হতে প্রতি শতকে ৩৫০ গ্রাম হতে ৪৫০ গ্রাম নাইট্রোজেন যুক্ত হয় এবং ১২ কেজি হতে ১০০ কেজি পর্যন্ত জৈব পদার্থ যুক্ত হয়।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

'A সারটির উৎপাদন কৌশল ব্যাখ্যা কর।

উদ্দীপক

অণুজীব সার- 'A:A^{\prime}: জমিতে চাষ করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। অণুজীব সার- 'B:B^{\prime}: নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের শিকড়ে নডিউল তৈরি করে।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025

উত্তর

ট্রাইকোডার্মা ছত্রাক দ্বারা বিভিন্ন আবর্জনা পচিয়ে যে সার তৈরি করা হয়, তাকে ট্রাইকো-কম্পোস্ট বলে।

উত্তর

বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য জাতের ফসলের গাছ অর্থাৎ একই ফসলের অন্য জাতের গাছ তুলে ফেলাকে রোগিং বলে। একই ফসলের জন্য জাত জমি থেকে অপসারণ করার ফলে বীজের জাতের বিশুদ্ধতা রক্ষা পায়। এছাড়াও জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেললে নির্বাচিত গাছের জন্য পুষ্টি উপাদান গ্রহণ এবং আলো বাতাসের ব্যবস্থা ভালো হয়। বীজ ফসলের জাতের বিশুদ্ধতা রক্ষা ও উন্নত গুণসম্পন্ন বীজ উৎপাদনের জন্যে রোগিং করা হয়।

উত্তর

উদ্দীপকের সার-A হলো সবুজ সার। যেখানে সবুজ ফসল জমিতে চাষ করে তাকে মাটিতে মিশিয়ে দেয়া হয়। নিচে এর উৎপাদন কৌশল ব্যাখ্যা করা হলো- ১. প্রথমে ধৈঞা চাষের জন্য জমি নির্বাচন করতে হবে। ২. দু-একটি চাষ দিয়ে শতক প্রতি ৭০ গ্রাম ফসফেট ও ৫০ গ্রাম পটাশ ছিটাতে হবে। ৩. এরপর শতক প্রতি ২০০ গ্রাম বীজ বুনলে খুব ঘন হয়ে চারা গজাবে। ৪. বীজ বপনের প্রায় আড়াই মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু করলে লাঙল দ্বারা গাছগুলো মাটির নিচে ফেলতে হবে। ৫. পচন শুরু হলে দু সপ্তাহ পর পর ৩টি চাষ দিলে ধৈঞ্চার গাছ সম্পূর্ণভাবে পচে সারে পরিণত হবে। হবে এভাবে প্রস্তুত সবুজ সার হতে প্রতি শতকে ৩৫০ গ্রাম হতে ৪৫০ গ্রাম নাইট্রোজেন যুক্ত হয় এবং ১২ কেজি হতে ১০০ কেজি পর্যন্ত জৈব পদার্থ যুক্ত হয়।

উত্তর

উদ্দীপকের অণুজীব সার -B তে শিমজাতীয় বা ডালজাতীয় উদ্ভিদের নডিউলযুক্ত শিকড়ের কথা বলা হয়েছে। মাটির উর্বরতা বৃদ্ধিতে এর গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- শিম বা ডালজাতীয় উদ্ভিদ হলো লিগোমিনোসি পরিবারের অন্তর্ভুক্ত ফসল। এগুলো একদিকে যেমন মাটির উপরিভাগকে আবৃত রেখে ভূমিক্ষয় রোধ করে অন্যদিকে ফসলের জমিতে পুষ্টি উপাদান যোগ করে। এদের মূলে সৃষ্ট নডিউল মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিছু অণুজীব যেমন রাইজোবিয়াম দিয়ে তৈরি রাইজোবিয়াম অণুজীব সার জমিতে দিলে এরা বংশবৃদ্ধি করে। এরা মাটিতে শিম ও ডালজাতীয় উদ্ভিদের শিকড়ে ও দেহে গুটি বা 'নডিউল তৈরি করে বায়ুমণ্ডলে বিদ্যমান মুক্ত নাইট্রোজেন আহরণ করে গাছ ও মাটিতে সংযোজন করে। এভাবে মাটিতে নাইট্রোজেন সংযোজনের ফলে মাটির উর্বরতা বাড়ে এবং অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না। তাছাড়া রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহারে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সর্বোপরি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। পরিশেষে বলা যায়, অণুজীবের সহায়তায় শিম ও ডালজাতীয় উদ্ভিদের মূলে সৃষ্ট নডিউল বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন ও তা মাটিতে সংযোজনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

Sylhet · 2016

  • ভোগ
  • বিলাসিতা
  • উৎপাদন
  • অপচয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়োজনীয় চাহিদা iii. প্রথাগত চাহিদা নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?

Sylhet · 2017

  • উৎপাদন নিয়ন্ত্রণের
  • মান নিয়ন্ত্রণের
  • উৎপাদন দক্ষতার
  • মূলধনের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?

Jessore · 2017

  • অর্থায়ন
  • বণ্টন
  • কৃষি
  • প্রসার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। ২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ- i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i, ii ও iii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?

Barisal · 2017

  • ২.১৭২
  • ২.১৭৪
  • ২.২৭৪
  • ২.৫০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদী প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

Dinajpur · 2019

  • সময়গত
  • ৰূপগত
  • সেবাগত
  • স্থানগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

Barisal · 2019

  • রূপগত
  • স্থানগত
  • কালগত
  • স্বত্বগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

Jessore · 2019

  • শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
  • মা কর্তৃক সন্তানের আদর স্নেহ দেওয়া
  • অসুস্থ পিতামাতার সেবা করা
  • অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টিনিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।