ব্যাকটেরিয়া অণুজীব সার কোনটি?
ক. এ্যাজোলা
খ. রাইজোবিয়াম
গ. মাইকোরাইজা
ঘ. ট্রাইকোডার্মা
উত্তর: রাইজোবিয়াম
ব্যাখ্যা: গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ দ্রুত করার লক্ষ্যে যেসব জীবিত সুপ্ত অণুজীব মাটিতে প্রয়োগ করা হয় তাকে অণুজীব সার বলে। রাইজোবিয়াম হলো মাটির জীবাণু। এ জীবাণু শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে বাসা বাঁধে ও গুটি তৈরি করে বাতাস থেকে মুক্ত নাইট্রোজেন গাছের গ্রহণযোগ্য অবস্থায় রূপান্তর করে। রাইজোবিয়াম সার মাটিতে জৈব পদার্থ যুক্ত করে মাটির বাফার ক্ষমতা উন্নত করে। এসব কারণে রাইজোবিয়াম হলো অণুজীব সার।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · MCQ