উদ্দীপকের জরুরি বৈঠকটি হলো উঠোন বৈঠক। নিচে এর সরূপ ব্যাখ্যা করা হলো-
কৃষকদের বাড়িতে বসে কৃষির সমস্যা ও পরামর্শ বিষয়ক আলোচনা করাকে উঠোন বৈঠক বলা হয়। এটি সাধারণত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হয়, যেখানে কৃষকদের চাহিদা ও সম্ভাবনা নিরূপণ করা হয়। যেখানে কৃষকরা তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য বিনিময় করেন। সাধারণত বিকাল বা সন্ধ্যায় পারিবারিক পরিবেশে এটি অনুষ্ঠিত হয়, যাতে কৃষকরা সহজেই অংশগ্রহণ করতে পারেন। বৈঠকে ২৫-৩০ জন কৃষক উপস্থিত থাকে এবং এটি গাছের নিচে, বাড়ির আঙিনায়, ক্লাবে বা স্কুলঘরে আয়োজন করা হয়ে থাকে। এই বৈঠকে কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ফসলের চাহিদা নির্ধারণ, সার ও বালাইনাশক ব্যবহার, নতুন প্রযুক্তি গ্রহণ, রোগ-পোকা দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও এই বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কৃষি ঋণ সুবিধা, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা নিয়েও পরামর্শ দেওয়া হয়।