উদ্দীপকের উল্লেখিত গবেষণা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BARI)। নিচে বাংলাদেশের কৃষি উন্নয়নে উক্ত গবেষণা প্রতিষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ফসলের জাত উদ্ভাবন ও উন্নয়নের পাশাপাশি ফসলের উন্নত চাষাবাদ কলাকৌশল, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করে। এছাড়া দেশের চাহিদাভিত্তিক ও কৃষকের সমস্যাভিত্তিক গবেষণা কার্যক্রমও পরিচালনা করে। ধান, পাট, আখ ও তুলা নিয়ে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানসমূহও অনুরূপ কর্মকাণ্ড সম্পাদন করে। মৎস্য, গবাদিপশু ও পাখি নিয়েও স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সকল গবেষণা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ কাজসমূহের মাধ্যমে সময়োপযোগী নতুন কৃষি প্রযুক্তি ও পশুপালন ব্যবস্থা কৃষকদের কৃষি কাজকে সহজ ও নিবিড় করে তোলে। ফলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি পায়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি উদ্বৃত্ত অংশ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হয়। ফলে দেশের অর্থনীতি সচল হয় এবং দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়।
অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের কৃষি উন্নয়নে উক্ত গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।