শেয়ারFacebookWhatsApp

অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ? ব্যাখ্যা কর।

উত্তর: একজন অভিজ্ঞ কৃষক বলতে তাকেই বুঝানো হয় যে একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা । একজন অভিজ্ঞ কৃষক স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়াও তিনি গণমাধ্যম থেকে কৃষি বিষয়ক অনেক তথ্য সংগ্রহ করেন। এভাবে তিনি কৃষি বিষয়ক জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এলাকার অন্য কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করেন। এসব কারণে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভাণ্ডার বলা হয় ৷

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জামান সাহেব আমন মৌসুমে ধান চাষ করে কম লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যান। কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈর সার প্রয়োগ করে সবজি চাষ করতে বলেন। তিনি সময়মতো সেচ এবং বালাইনাশকও প্রয়োগ করতে বলেন। এতে উৎপাদন খরচ বাড়লেও জামান সাহেব পূর্বের তুলনায় বেশি লাভবান হন ।

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025

উত্তর

BARI-এর পূর্ণরূপ হলো— Bangladesh Agricultural Research Institute.

উত্তর

একজন অভিজ্ঞ কৃষক বলতে তাকেই বুঝানো হয় যে একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা । একজন অভিজ্ঞ কৃষক স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়াও তিনি গণমাধ্যম থেকে কৃষি বিষয়ক অনেক তথ্য সংগ্রহ করেন। এভাবে তিনি কৃষি বিষয়ক জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এলাকার অন্য কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করেন। এসব কারণে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভাণ্ডার বলা হয় ৷

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ফসলগুলো হলো— আমন ধান ও সবজি যা যথাক্রমে মাঠ ফসল ও উদ্যান ফসল। নিচে মাঠ ফসল ও উদ্যান ফসলের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো— ১. মাঠ ফসলের ক্ষেত্রে এক সাথে সাধারণত অনেক বেশি জমিতে চাষ করা যায়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে একসাথে সাধারণত কম জমিতে চাষ করা যায় । ২. মাঠ ফসলের ক্ষেত্রে প্রতিটি গাছের/চারার পৃথক পৃথক পরিচর্যার প্রয়োজন না হলেও উদ্যান ফসলের ক্ষেত্রে প্রতিটি গাছের পৃথক পৃথক পরিচর্যা করা হয়। ৩. মাঠ ফসলের ক্ষেত্রে ফসলে বেশি করে নিবিড় যত্নের প্রয়োজন হয় না। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে ফসলে বেশি করে নিবিড় যত্নের প্রয়োজন হয় ৷ ৪. মাঠ ফসলের ক্ষেত্রে কোনো প্রকার বেড়া বা ঘেরার প্রয়োজন না হলেও উদ্যান ফসলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেড়া/ঘেরা দিতে হয়। ৫. মাঠ ফসলের ক্ষেত্রে মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে রোপণকালে আলাদা আলাদা গর্ত করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রতিটি গাছে খুঁটি দিতে হয় । ৬. মাঠ ফসলের ক্ষেত্রে সমস্ত মাঠের ফসল এক সাথে কর্তন/সংগ্রহ করা হয়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে সব ফসল এক সাথে পরিপক্ব হয় না। তাই ধাপে ধাপে সংগ্রহ করা হয়। ৭. মাঠ ফসলের ক্ষেত্রে মাঠ ফসল সাধারণত শুষ্ক অবস্থায় ব্যবহার করা হয়। অন্যদিকে উদ্যান ফসলের ক্ষেত্রে উদ্যান ফসল সাধারণত তাজা অবস্থায় ব্যবহার করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জামান সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সবজি চাষ করে লাভবান হন। নিচে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন করা হলো— বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির বিভিন্ন ক্ষেত্রের মধ্যে মাঠ ফসল ও উদ্যান ফসল অন্তর্ভুক্ত। দেশের মোট আবাদি জমির ৭০ ভাগ জমিতে মাঠ ফসল চাষ করা হয়। যেমন— ধান, পাট, গম ইত্যাদি। কিন্তু মাঠ ফসলের উৎপাদন খরচ বেশি, ঝুঁকি বেশি ও দাম কম। অপরদিকে উদ্যান ফসলের মধ্যে উল্লেখযোগ্য ফসল সবজি চাষে উৎপাদন খরচ অনেক কম। বাড়ির আশেপাশে, পতিত জমিতে এমনকি সামান্য একটু জায়গা হলেই সবজি চাষ করা যায়। সবজি চাষে কীটনাশক, সার-বিষ 'কম লাগে বিধায় একদিকে যেমন উৎপাদন খরচ কম হয় অন্যদিকে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। সময়মতো সেচ এবং পরিমাণমতো উপযুক্ত বালাইনাশক ব্যবহার করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। উৎপাদন মৌসুমে সবজির চাহিদা ও দাম দুটিই বেশি থাকে তাই বাজারে বিক্রি করে অনেক অর্থও উপার্জন করা যায়। এছাড়াও অমৌসুমে সবজির উৎপাদন ও যোগান কম কিন্তু চাহিদা বেশি থাকায় সে সময় সবজি চাষ করলে তা বাজারে বহুগুণ বেশি মূল্যে বিক্রি করা যায়। আর কৃষি কর্মকর্তার এসব পরামর্শ মোতাবেক সবজি চাষ করে জামান সাহেব লাভবান হন । সুতরাং জামান সাহেবের সবজি চাষ করে লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শ খুবই যৌক্তিক, উপযুক্ত ও ফলপ্রসূ।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষিশহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।