শেয়ারFacebookWhatsApp

কৃষক সভা কাকে বলে?

উত্তর: উপ-সহকারী কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে স্থানীয়ভাবে কৃষকদেরকে একত্র করে মতামত ও তথ্য বিনিময়ের জন্য মিলিত হওয়াকে কৃষক সভা বলে।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

কৃষক সভা কাকে বলে?

উদ্দীপক

শফিক সাহেব নামকরা কৃষি বিজ্ঞানী। তিনি ছোট বেলা থেকেই কৃষিতে উচ্চতর ডিগ্রী অর্জনের স্বপ্ন দেখতেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি যখন বিভিন্ন সেমিনারে যান তখন একটি কথা প্রায়শই বলেন, "কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম।"

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

উপ-সহকারী কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে স্থানীয়ভাবে কৃষকদেরকে একত্র করে মতামত ও তথ্য বিনিময়ের জন্য মিলিত হওয়াকে কৃষক সভা বলে।

উত্তর

কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজগুলো নিম্নরূপ- ১. কৃষির সকল শাখায় পেশাভিত্তিক উচ্চ শিক্ষা প্রদান করা। ২. কৃষির বিভিন্ন বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা পরিচালনা করা। ৩. বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন ধরনের কৃষি সম্প্রসারণ ও জাতি গঠনমূলক কার্যকলাপ পরিচালনা ও তদারকি করা। ৪. কৃষি ও পল্লী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী, কৃষক ও খামার নেতাদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা।

উত্তর

শফিক সাহেবের যোগদানকৃত গবেষণা প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কাজ নিচে বর্ণনা করা হলো- ১. ফসলের নতুন নতুন জাত নির্বাচন, উদ্ভাবন ও উন্নয়ন সাধন করা ২. নির্বাচিত ও উদ্ভাবিত জাতসমূহ চাষাবাদের জন্যে অনুমোদনের ব্যবস্থা করা। ৩. বিভিন্ন গবেষণা প্রকল্প তদারকীকরণ ও পরামর্শ প্রদান। ৪. সেচ প্রযুক্তি উদ্ভাবন উন্নয়ন এবং এ প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। ৫. সারের পরিমাণ নির্ধারণ ও সার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন। ৬. মাটির উর্বরতা রক্ষা ও উন্নয়ন। ৭. চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করা। ৮. কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন করা। ৯. কৃষি উন্নয়ন সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন করা। ১০. শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ ও উন্নয়ন। ১১. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা করা। ১২. কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শফিক সাহেবের উক্তিটি "কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম”- নিচে এর বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিখাতের উৎপাদন বৃদ্ধিই এ দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিশিক্ষার গুরুত্ব অপরিসীম। যেসব কারণে কৃষিশিক্ষা গুরুত্বপূর্ণ তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ১. আধুনিক বৈজ্ঞানিক চাষ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। ২. ফসলের রোগব্যাধি শনাক্তকরণ ও পোকার দমন কৌশল জানা। ৩. কৃষিজমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 8. কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা। ৫. মাটিতে উর্বরতা বৃদ্ধির কৌশল জানা। ৬. ফসলের নতুন নতুন জাতের ব্যবহার কৌশল জানা। ৭. মাটির স্বাস্থ্যরক্ষণ ও মাটির উৎপাদন ক্ষমতাবাড়ানোর কৌশল জানা। ৮. চাষের উন্নত প্রযুক্তি, উন্নত বীজ নির্বাচন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে জ্ঞানার্জন করা। ৯. পরিবেশ সম্মতভাবে ফসল, বনজ সম্পদ, মাছ, পশু পাখির উৎপাদন বৃদ্ধি করা। ১০. রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ব্যবহার জানা। অর্থাৎ, কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে। কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষিরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রশ্ন পাওয়া যায়নি | Prosthuti