শেয়ারFacebookWhatsApp

কৃষি কী?

উত্তর: বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, সম্প্রসারণ প্রভৃতির প্রযুক্তি বিদ্যাই হলো কৃষি।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

কৃষি কী?

উদ্দীপক

সুগন্ধি চাল বাজার মূল্য বেশি হওয়ায় পটুয়াখালী জেলার কৃষক আবির অত্যন্ত আগ্রহ নিয়ে তার জমিতে সুগন্ধি ব্রি-৫ ধান চাষ শুরু করেন। কিন্তু আশানুরূপ ফলন না পেয়ে হতাশ হন। পরবর্তীতে তিনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শের জন্য যোগাযোগ করেন। কৃষি কর্মকর্তা তার জমিটি পরিদর্শন ও মাটি পরীক্ষা করে সতর্কতার সাথে ফসল নির্বাচনের পাশাপাশি জমিতে প্রচুর জৈব সার ব্যবহার ও ভারী সেচ প্রদানের পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে তিনি পরামর্শটি গ্রহণ করে অধিক লাভবান হন।

Dhaka · 2019

উত্তর

বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, সম্প্রসারণ প্রভৃতির প্রযুক্তি বিদ্যাই হলো কৃষি।

উত্তর

মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে pH বলে। pH এর পরিসীমা ১-১৪। কোনো মাটির pH এর মান ৭ এর বেশি হলে মাটি ক্ষারীয় হয়। pH মান ৭ এর যত বেশি হবে মাটি ততো ক্ষারীয় হবে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত কৃষক আবিরের জমিতে ক্ষারীয় মাটির কারণে ফসল উৎপাদন কম হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের কৃষক আবিরের বাড়ি পটুয়াখালী জেলায় যা উপকূলীয় এলাকায় অবস্থিত। এ অঞ্চলের মাটি ক্ষারীয় হয়। ক্ষারীয় মাটির যেহেতু জৈব পদার্থ ও কর্দম কণা বিচ্ছুরিত হয়ে যায়, সেহেতু মাটির কণাগুলো একে অপরের সাথে খুব কাছাকাছি আকৃষ্ট হয়ে জমাট বেঁধে যায়। এ মাটিতে বিনিময়ক্ষম সোডিয়ামের পরিমাণ ১৫% এর বেশি। ক্ষারীয় মাটির সচ্ছিদ্রতা থাকে না এবং পানি ও অক্সিজেনের চলাচল বা সরবরাহ স্তিমিত বা নিয়ন্ত্রিত হয়ে যায়; তখন গাছের বৃদ্ধি হয় না। এছাড়া ক্ষারীয় মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের সহজলভ্যতা বাধাগ্রস্ত হয়। ফলে ধান গাছে ফসফরাস, জিংক এবং লৌহের অভাব দেখা দেয় এবং বোরনের বিষক্রিয়া হয়। ক্ষারীয় মাটিতে ধান গাছের বৃদ্ধি স্তিমিত হয়ে যায় এবং মরা শিষ উৎপন্ন হয়। অর্থাৎ ক্ষারীয় মাটি ধান চাষের জন্য উপযুক্ত না হওয়ায় ফলন কম হয়। সুতরাং উদ্দীপকের কৃষক আবিরের জমির মাটির ক্ষারত্বের কারণে ফসল উৎপাদন কম হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত কৃষক আবির প্রথমে ক্ষারীয় মাটিতে ধান চাষ করেন। পরবর্তীতে তিনি সতর্কতার সাথে ফসল নির্বাচন করে প্রচুর জৈব সার ব্যবহার ও ভারী সেচ প্রদান করে ফসল চাষ করেন। কৃষক আবিরের প্রথম কর্মকান্ডের তুলনায় দ্বিতীয় কর্মকান্ড যথার্থ ছিল । নিচে কৃষক আবিরের এ দুই কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-- কৃষক আবিরের এলাকার মাটি ক্ষারীয়। কিন্তু সুগন্ধি ব্রি-৫ ধান অম্লীয় মাটি পছন্দ করে। আবির না জেনে সুগন্ধি চালের বাজার মূল্য বেশি বলে। তার এলাকায় সুগন্ধি ব্রি-৫ ধান চাষ করেন। কিন্তু ক্ষারীয় মাটির কারণে ধানের ফলন অনেক কম হয়। পরবর্তীতে আবির কৃষি কর্মকর্তার পরামর্শে ক্ষারীয় মাটির উপযুক্ত ফসল চাষ করেন। জমিতে প্রচুর জৈব সার ব্যবহার করেন ও ভারী সেচ প্রদান করেন। জৈবসার মাটির বাফার ক্ষমতা বাড়িয়ে ক্ষারত্ব কমিয়ে দেয় এবং উর্বরতা বৃদ্ধি করে। অন্যদিকে ভারী সেচ প্রদানের ফলে মাটির ক্ষারদ্রব্য ধুয়ে গিয়ে মাটির ক্ষারত্ব দূর হয়। ভারী সেচ ও জৈব সার প্রদানের ফলে মাটির বুনট পরিবর্তনসহ মাটির গুণাবলি পুনরুদ্ধার করে ক্রমান্বয়ে ক্ষারত্ব কমায় । কৃষক আবিরের প্রথম কর্মকাণ্ডের তুলনায় দ্বিতীয় কর্মকাণ্ড যথার্থ ছিল। কারণ প্রথমে ইচ্ছেমতো ফসল চাষ করলেও পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে তার এলাকার মাটির উপযুক্ত ফসল নির্বাচন করে চাষ করেন এবং মাটি সংশোধন করে নেন। এর ফলে তিনি লাভবান হন।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষিDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রশ্ন পাওয়া যায়নি | Prosthuti