শেয়ারFacebookWhatsApp

শিল্প ফসল কী?

উত্তর: শিল্প কারখানা চালানোর জন্য কাঁচামাল যোগান দিতে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে শিল্প বা বাণিজ্যিক ফসল বলে।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

শিল্প ফসল কী?

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Barisal · 2023

উত্তর

শিল্প কারখানা চালানোর জন্য কাঁচামাল যোগান দিতে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলোকে শিল্প বা বাণিজ্যিক ফসল বলে।

উত্তর

কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. ফসলের উন্নত চাষ পদ্ধতি ও জাত উদ্ভাবন সম্পর্কে জ্ঞান অর্জন হয় । ২. ভূ-প্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুম, মাটির বুনট, সংযুতি ও অম্লত্ব সম্পর্কে জানা যায়। ৩. গাছের পুষ্টি উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ এবং জৈব ও অজৈব সার সম্বন্ধে জানা যায়। ৪. গবাদিপশু ও হাঁস-মুরগির উন্নত লালন-পালন এবং মাছ চাষের উন্নত পদ্ধতি সম্বন্ধে জানা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ছকের 'AA^{\prime} চিহ্ন দ্বারা কৃষির ক্ষেত্র নির্দেশ করা হয়েছে । নিম্নে বাংলাদেশের কৃষির বিভিন্ন ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করা হলো- শাব্দিক অর্থে ভূমি চাষ করে ফসল উৎপাদনকেই Agriculture বা কৃষি বলে। তবে বর্তমানে কৃষি শুধু ভূমি চাষ করে ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষের খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ভূমি চাষ বা, পরিচর্যা করে উদ্ভিদজাত পণ্য— মাঠ ফসল, উদ্যান ফসল, বনজ সম্পদ ইত্যাদি উৎপাদন যেমন কৃষি, তেমনি বিভিন্ন প্রাণী পরিচর্যা করে প্রাণিসম্পদ-গবাদিপশু, হাঁস- মুরগি, মৎস্য প্রভৃতি উৎপাদনও কৃষির অন্তর্ভুক্ত। এক কথায় বলা যায়, কৃষি একটি জৈবিক উৎপাদন প্রক্রিয়া। উদ্ভিদ হলো এ প্রক্রিয়ায় ব্যবহৃত প্রাথমিক উপাদান ও প্রাণী হলো দ্বিতীয় উপাদান। কাজেই যে সকল উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে অবলম্বন করে কৃষিকাজ পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাদেরকে কৃষির ক্ষেত্র বলে। বাংলাদেশে কৃষির ক্ষেত্রগুলো হলো— মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদিপশু, পোল্ট্রি এবং সামাজিক বনায়ন। বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহের পারস্পরিক সম্পর্ক নিচের চিত্রে প্রদর্শন করা হলো— question image

উত্তর

উদ্দীপকের ছকে '?' দ্বারা কৃষির একটি ক্ষেত্র সামাজিক বনায়ন নির্দেশ করা হয়েছে । নিম্নে সামাজিক বনায়নের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক বনায়নের অবদান অপরিসীম। সামাজিক বনায়নের মাধ্যমে জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ হয় । পাশাপাশি পরিবেশ দূষণ, মরুবিস্তার ও ভূমিক্ষয় রোধের মাধ্যমে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বাগান তৈরি, পাহারা দেওয়া, রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র তৈরি, বিক্রয়, নার্সারি স্থাপন ইত্যাদির মাধ্যমে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ বনায়নে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণকে উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক বনায়ন দেশের কাঠ, জ্বালানি, পশু খাদ্য, কুটির শিল্পের কাঁচামাল, ভেষজ দ্রব্য ইত্যাদির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিকাজের অনুপযোগী পতিত ও অব্যবহৃত ভূমিতে সামাজিক বনায়ন করা হয় বলে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় । ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ভূমিক্ষয় রোধ হয় বা নিয়ন্ত্রণে থাকে । সামাজিক বন এলাকার পরিবেশকে ঠাণ্ডা, নির্মল ও দূষণমুক্ত রাখে। এমনকি আশেপাশের অঞ্চলকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন— খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এছাড়া বৃক্ষ মরুময়তা রোধ করে, বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমায় ও অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। বন্য প্রাণী খাদ্যশৃঙ্খল রক্ষা করে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, কীটপতঙ্গ, অণুজীব পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়ার মাধ্যমে জীববৈচিত্র্য গতিময় রাখে। এতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে ও জীববৈচিত্র্য সংরক্ষণ হয়। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম ।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষিBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।