শফিক সাহেবের যোগদানকৃত গবেষণা প্রতিষ্ঠানটির কাজ বর্ণনা কর।
উত্তর: শফিক সাহেবের যোগদানকৃত গবেষণা প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কাজ নিচে বর্ণনা করা হলো- ১. ফসলের নতুন নতুন জাত নির্বাচন, উদ্ভাবন ও উন্নয়ন সাধন করা। ২. নির্বাচিত ও উদ্ভাবিত জাতসমূহ চাষাবাদের জন্যে অনুমোদনের ব্যবস্থা করা। ৩. বিভিন্ন গবেষণা প্রকল্প তদারকীকরণ ও পরামর্শ প্রদান। ৪. সেচ প্রযুক্তি উদ্ভাবন উন্নয়ন এবং এ প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। ৫. সারের পরিমাণ নির্ধারণ ও সার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন। ৬. মাটির উর্বরতা রক্ষা ও উন্নয়ন। ৭. চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করা। ৮. কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন করা। ৯. কৃষি উন্নয়ন সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন করা। ১০. শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ ও উন্নয়ন। ১১. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা করা। ১২. কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
শফিক সাহেবের যোগদানকৃত গবেষণা প্রতিষ্ঠানটির কাজ বর্ণনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর