জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শুধু ধান নিয়ে উচ্চতর গবেষণা করে এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান প্ৰদান করে। এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১০২টি ধানের জাত উদ্ভাবন করে সবুজ বিপ্লব ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও ধানের রোগবালাই দমন, ধানের সার ব্যবস্থাপনা, ধানের উন্নত ও সহজ চাষাবাদ কৌশল উদ্ভাবন করে তা কৃষক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, ধানের উন্নয়নমূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ধান বিষয়ক পুস্তিকা, ম্যানুয়াল, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করে প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি ধানের জমিতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ও নির্দেশনা প্রণয়ন করে । এছাড়াও এ প্রতিষ্ঠান আধুনিক কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও উন্নয়ন এবং শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের সহায়তা করছে।
অতএব বলা যায় যে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদেরকে কৃষিবিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।