দৃশ্যকল্প- ২: এর আলোকে জাহিদ সাহেবের আলোচিত বিষয়সমূহের কার্যাবলি বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে জাহিদ কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির আধুনিক মাধ্যমগুলো নিয়ে আলোচনা করেন। নিচে আধুনিক মাধ্যমগুলোর কার্যাবলি বর্ণনা করা হলো- ১. ইন্টারনেট: কৃষি সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে সেবা, কার্যক্রম, উদ্ভাবন ও কৃষকদের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে। কৃষকরা ইন্টারনেট ব্যবহার করে সহজেই এসব তথ্য সংগ্রহ, ডাউনলোড ও প্রিন্ট করতে পারে। ২. মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা: কৃষকদের কাছে দ্রুত কৃষি তথ্য পৌঁছে দিতে কৃষি তথ্য সার্ভিস (AIS) ও মোবাইল অপারেটরদের মাধ্যমে মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা চালু হয়েছে, যা মাঠ পর্যায়ের কৃষকদের কৃষি পরামর্শ ও তথ্য সরবরাহ করে। ৩. ই-কৃষি ও কৃষি কল সেন্টার: কৃষি তথ্য সার্ভিস আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ই-কৃষি কার্যক্রম পরিচালনা করছে। www.ais.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে হালনাগাদ কৃষি তথ্য সরবরাহ করা হয়। এছাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (AICC) স্থাপনের মাধ্যমে ইন্টারনেটভিত্তিক কৃষি তথ্য সেবা কৃষকদের কাছে পৌছে দেওয়া হচ্ছে। ৪. অনলাইন সার সুপারিশ: মৃত্তিকা উর্বরতা সম্পর্কিত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও বিশ্লেষণ করতে GIS প্রযুক্তির সহায়তায় 'অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম' চালু হয়েছে। এটি কৃষকদের সারের সঠিক মাত্রা নির্ধারণে সহায়তা করে, যা বর্তমানে ৪৯১টি উপজেলায় সম্প্রসারিত হয়েছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
দৃশ্যকল্প- ২: এর আলোকে জাহিদ সাহেবের আলোচিত বিষয়সমূহের কার্যাবলি বর…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর