বাংলাদেশের কৃষি উন্নয়নে বিএডিসি এর অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিএডিসি বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি উপকরণ সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নিচে বাংলাদেশের কৃষি উন্নয়নে বিএডিসি এর অবদান মূল্যায়ন করা হলো- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিএডিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএডিসি কৃষি কাজে উপযোগী বিভিন্ন উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি সরবরাহ করে থাকে। যা ব্যতীত কৃষিকাজ অসম্ভব। আমরা জানি, বাংলাদেশের অধিকাংশ কৃষকই দরিদ্র। তাদের পক্ষে স্থানীয় বাজার হতে অধিক মূল্যে সার ও বীজ কেনা সবসময় সম্ভব হয় না। বিএডিসি বিভিন্ন সার কারখানা হতে সার সংগ্রহ করে এবং সুনির্দিষ্ট, ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে পৌছে দেয় বিএডিসি চুক্তিবদ্ধ চাষি (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) এর মাধ্যমে উন্নত ও উচ্চ ফলনশীল বীজ সংগ্রহ করে কৃষকদের নিকট পৌছে দেয় ফলে উৎপাদন বৃদ্ধি পায় এবং পণ্যের মান বজায় থাকে। এছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উন্নত ফসলের জাত সম্পর্কে কৃষকদের অবহিত ও উৎসাহিত করে যার ফলে কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয় এবং উন্নত প্রযুক্তিগুলো তারা অনুশীলন করে। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, কৃষি উপকরণ ও কৃষি সম্প্রসারণে বিএডিসি এর অবদান বৈপ্লবিক ও যুগান্তকারী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
বাংলাদেশের কৃষি উন্নয়নে বিএডিসি এর অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর