শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত গবেষণা প্রতিষ্ঠানের কার্যাবলি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের উল্লেখিত গবেষণা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BARI)। নিচে এই প্রতিষ্ঠানের কার্যাবালি ব্যাখ্যা করা হলো- ১. ফসলের নতুন নতুন জাত নির্বাচন, উদ্ভাবন ও উন্নয়ন সাধন করা। ২. নির্বাচিত ও উদ্ভাবিত জাতসমূহ চাষাবাদের জন্যে অনুমোদনের ব্যবস্থা করা। ৩. বিভিন্ন গবেষণা প্রকল্প তদারকীকরণ ও পরামর্শ প্রদান। ৪. সেচ প্রযুক্তি উদ্ভাবন উন্নয়ন এবং এ প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। ৫. সারের পরিমাণ নির্ধারণ ও সার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন। ৬. মাটির উর্বরতা রক্ষা ও উন্নয়ন। ৭. চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করা। ৮. কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন করা। ৯. কৃষি উন্নয়ন সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন করা। ১০. শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ ও উন্নয়ন। ১১. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা করা। ১২. কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত গবেষণা প্রতিষ্ঠানের কার্যাবলি ব্যাখ্যা কর।

উদ্দীপক

অভিজ্ঞ কৃষক জমির উদ্দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি উদ্যান ফসলের রোগবালাই দমন ব্যবস্থাপনা নিয়ে জানতে পারেন।

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

বিজ্ঞানের যে শাখায় ফসল, মাছ, পশু, হাঁস-মুরগি, গাছপালা ইত্যাদি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাই কৃষিশিক্ষা।

উত্তর

একজন অভিজ্ঞ কৃষক বলতে তাকেই বুঝানো হয় যে একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা। একজন অভিজ্ঞ কৃষক স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। অভিজ্ঞ কৃষক নিজে তথ্যসমৃদ্ধ হয়ে নিজেদের এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন। কৃষক যখন সমস্যায় পড়েন তখন তিনি আন্তরিকতার সাথে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। তাই কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে অভিজ্ঞ কৃষকের ভূমিকা অপরিসীম।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত গবেষণা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BARI)। নিচে এই প্রতিষ্ঠানের কার্যাবালি ব্যাখ্যা করা হলো- ১. ফসলের নতুন নতুন জাত নির্বাচন, উদ্ভাবন ও উন্নয়ন সাধন করা। ২. নির্বাচিত ও উদ্ভাবিত জাতসমূহ চাষাবাদের জন্যে অনুমোদনের ব্যবস্থা করা। ৩. বিভিন্ন গবেষণা প্রকল্প তদারকীকরণ ও পরামর্শ প্রদান। ৪. সেচ প্রযুক্তি উদ্ভাবন উন্নয়ন এবং এ প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা। ৫. সারের পরিমাণ নির্ধারণ ও সার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন। ৬. মাটির উর্বরতা রক্ষা ও উন্নয়ন। ৭. চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করা। ৮. কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন করা। ৯. কৃষি উন্নয়ন সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন করা। ১০. শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ ও উন্নয়ন। ১১. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা করা। ১২. কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত গবেষণা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BARI)। নিচে বাংলাদেশের কৃষি উন্নয়নে উক্ত গবেষণা প্রতিষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ফসলের জাত উদ্ভাবন ও উন্নয়নের পাশাপাশি ফসলের উন্নত চাষাবাদ কলাকৌশল, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করে। এছাড়া দেশের চাহিদাভিত্তিক ও কৃষকের সমস্যাভিত্তিক গবেষণা কার্যক্রমও পরিচালনা করে। ধান, পাট, আখ ও তুলা নিয়ে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানসমূহও অনুরূপ কর্মকাণ্ড সম্পাদন করে। মৎস্য, গবাদিপশু ও পাখি নিয়েও স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সকল গবেষণা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ কাজসমূহের মাধ্যমে সময়োপযোগী নতুন কৃষি প্রযুক্তি ও পশুপালন ব্যবস্থা কৃষকদের কৃষি কাজকে সহজ ও নিবিড় করে তোলে। ফলে দেশের মোট উৎপাদন বৃদ্ধি পায়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি উদ্বৃত্ত অংশ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হয়। ফলে দেশের অর্থনীতি সচল হয় এবং দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়। অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের কৃষি উন্নয়নে উক্ত গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।