বিএডিসি-এর প্রধান প্রধান কাজগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত BADC বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি উপকরণ সরবরাহকারী গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। নিচে এর প্রধান প্রধান কাজগুলো ব্যাখ্যা করা হলো- BADC এর ৬টি শাখা রয়েছে যার প্রতিটিরই সুনির্দিষ্ট কর্মকান্ড আছে। বি.এ.ডি.সি বিভিন্ন সার কারখানা হতে সার সংগ্রহ করে এবং সুনির্দিষ্ট ডিলারদের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তা দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে পৌছে দেওয়ার ব্যবস্থা করে। বি.এ.ডি.সি. এর বীজ বিভাগ উন্নতমানের বীজ কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে। চুক্তিবদ্ধ চাষি (কন্ট্রাক্ট গ্রোয়ার্স)-এর মাধ্যমে উন্নত ও উচ্চ ফলনশীল বীজ সংগ্রহ করে কৃষকদের নিকট পৌছানোর ব্যবস্থা করে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উন্নত ফসলের জাত সম্পর্কে কৃষক ও দেশবাসীকে অবহিত করানো এবং ঐ সমস্ত জাতের বীজ কৃষকের নিকট পৌছে দেওয়ার কাজও সম্পন্ন করে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
বিএডিসি-এর প্রধান প্রধান কাজগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর