উদ্দীপকে উল্লিখিত শফিক সাহেবের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শফিক সাহেবের উক্তিটি "কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম"- নিচে এর বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিখাতের উৎপাদন বৃদ্ধিই এ দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিশিক্ষার গুরুত্ব অপরিসীম। যেসব কারণে কৃষিশিক্ষা গুরুত্বপূর্ণ তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ১. আধুনিক বৈজ্ঞানিক চাষ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। ২. ফসলের রোগব্যাধি শনাক্তকরণ ও পোকার দমন কৌশল জানা। ৩. কৃষিজমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। ৪. কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা। ৫. মাটিতে উর্বরতা বৃদ্ধির কৌশল জানা। ৬. ফসলের নতুন নতুন জাতের ব্যবহার কৌশল জানা। ৭. মাটির স্বাস্থ্যরক্ষণ ও মাটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর কৌশল জানা। ৮. চাষের উন্নত প্রযুক্তি, উন্নত বীজ নির্বাচন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে জ্ঞানার্জন করা। ৯. পরিবেশ সম্মতভাবে ফসল, বনজ সম্পদ, মাছ, পশু পাখির উৎপাদন বৃদ্ধি করা। ১০. রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ব্যবহার জানা। অর্থাৎ, কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শফিক সাহেবের উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর