মানুষের মৌলিক চাহিদা পূরণে উদ্দীপকের ক্ষেত্রগুলোর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ক্ষেত্রগুলো হচ্ছে কৃষির ক্ষেত্রসমূহ। মানুষের মৌলিক চাহিদা পূরণে উদ্দীপকের ক্ষেত্রগুলোর ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- ১. খাদ্য: খাদ্যের সিংহভাগ আসে কৃষি থেকে। যেমন: চাল, ডাল, গম, শাকসবজি, মাছ ইত্যাদি। তাই প্রয়োজনীয় খাদ্যের জন্য এদেশের জনগণ কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ২. বস্ত্র: কৃষি হলো বস্ত্র তৈরির প্রধান কাঁচামালের (যেমন: পাট, তুলা, রেশম ইত্যাদি) উৎস। পাট, তিসি প্রভৃতির আঁশ এবং কার্পাস ও শিমুল তুলা হতে সুতি বস্ত্র, রেশমকীটের দেহ থেকে নিঃসৃত আঁশ হতে রেশমি বস্ত্র এবং ভেড়া, ছাগল প্রভৃতির লোম হতে পশমি বস্ত্র প্রস্তুত করা হয়। ৩. বাসস্থান ও আসবাবপত্র: এদেশের ব্যাপক জনসাধারণের বাসস্থান অত্যন্ত নিম্নমানের। বিশেষত এদেশের গ্রামাঞ্চলের বাড়ি ঘর বেশিরভাগই কাঁচা। গৃহনির্মাণে ব্যবহৃত উপকরণ যেমন : কাঠ, বাঁশ, খড়, শণ, গোলপাতা প্রভৃতির উৎস হলো কৃষি। আসবাব তৈরির মূল উপকরণ আসে বন থেকে। ৪. চিকিৎসা: রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ তৈরির কাঁচামাল কৃষিজাত। বিভিন্ন অ্যান্টিবায়োটিক, মরফিন, কোকেন এবং রাসায়নিক দ্রব্য উদ্ভিদ থেকে প্রস্তুত হয়। যেমন: সিনকোনা গাছ থেকে কুইনাইন এবং সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি করা হয়। ৫. শিক্ষার উপকরণ শিক্ষার উপকরণ যেমন: কাগজ, পেন্সিল ইত্যাদি আসে কৃষি থেকে (যেমন: বাঁশ, আখের ছোবড়া, ধানের খড়)। অধিকাংশ কাগজকল বনজ দ্রব্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
মানুষের মৌলিক চাহিদা পূরণে উদ্দীপকের ক্ষেত্রগুলোর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর