প্রদর্শিত চিত্র 'A [গণিত] কৃষির তথ্য প্রাপ্তির কোন উৎস নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-A কৃষি তথ্য প্রাপ্তির উৎস ইন্টারনেটকে নির্দেশ করে। কৃষি তথ্য উৎস ইন্টারনেট সম্পর্কে ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হচ্ছে কৃষি। তাই কৃষককে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সেবাদানের জন্য বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে ডিজিটাল মাধ্যম ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিষয়ক তথ্য-উপাত্ত, টেকসই প্রযুক্তি, চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানা যায়। তাছাড়া কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রতিষ্ঠান বা বিষয়ভিত্তিক কৃষি তথ্য, প্রশিক্ষণ, গবেষণাসহ নানা প্রযুক্তির বিবরণ পাওয়া যায়, যা কৃষি উৎপাদনে সহায়ক ভূমিকা রাখে। এভাবে কম সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি ব্যবস্থার সাথে পরিচিত হওয়া যায়। ইন্টারনেটের মাধ্যমে যেকোনো ধরনের কৃষি বিষয়ক সমস্যার সমাধান সহজেই খুঁজে নেওয়া যায়। তবে এ ক্ষেত্রে কম্পিউটার (ইন্টারনেট. সংযোগসহ) ও বিদ্যুতের ব্যবস্থা থাকতে হয় যা বাংলাদেশের দরিদ্র কৃষকদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। নিরক্ষর কৃষক কিংবা যারা কম্পিউটার ব্যবহার জানেন না তারা এ প্রযুক্তি ব্যবহার করতে পারেন না। এছাড়াও গবেষণালব্ধ ফলাফলের বিবরণ থেকে তাৎক্ষণিক উদ্ভূত সমস্যার সমাধান সবসময় পাওয়া যায় না।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
প্রদর্শিত চিত্র 'A কৃষির তথ্য প্রাপ্তির কোন উৎস নির্দেশ করে? ব্যাখ…
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর