বাংলাদেশের কৃষিতে নঈমের বাবা কী অবদান রাখতে পারেন তা ব্যাখ্যা কর।
উত্তর: নাঈমের বাবা একজন অভিজ্ঞ কৃষক হিসেবে বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। নিচে তা ব্যাখ্যা করা হলো- অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এ ছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। ফলে তিনি স্থানীয় তথ্যভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান, তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাদেরকে সঙ্গে নিয়েই অন্যান্য কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করেন এবং মাঝেমধ্যে কৃষক সভাও করেন। নাঈমের বাবা দীর্ঘদিন কৃষিকাজে নিয়োজিত থাকার ফলে তিনি ফসল উৎপাদন, মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে দক্ষতা অর্জন করেছেন। তার বাস্তব অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান নতুন কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন কৃষকরা যখন চাষাবাদ বা প্রাণিসম্পদ সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, তখন তার পরামর্শ নিয়ে কার্যকর সমাধান খুঁজে পান। ফলে কৃষি উৎপাদন বাড়াতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখতে পারেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, কৃষি সমস্যার সমাধান খোঁজা সম্ভব। ফলে তিনি কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
বাংলাদেশের কৃষিতে নঈমের বাবা কী অবদান রাখতে পারেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর