শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছকে B ও D চিহ্নিত ক্ষেত্রটি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ছক B ও D ক্ষেত্র দ্বারা যথাক্রমে উদ্যান ফসল ও গবাদি পশুকে নির্দেশ করা হয়েছে। নিচে ক্ষেত্রগুলো ব্যাখ্যা করা হলো— উদ্যান ফসল: সাধারণত বন্যামুক্ত সীমিত জমিতে, উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব ফসলের প্রতিটি গাছকে বিশেষ যত্নসহকারে চাষ করতে হয়, সেসব ফসলকে উদ্যান ফসল বলে। যেমন— ফুলকপি, লেটুস টমেটো, পেঁপে ইত্যাদি। বাংলাদেশের উৎপাদিত মোট ফসলের প্রায় ৩০% আসে উদ্যান ফসল থেকে। উদ্যান ফসলের প্রতিটি গাছের পৃথক পৃথকভাবে পরিচর্যা করা হয়। এ ফসলের জন্য অনেক ক্ষেত্রে প্রতিটি গাছে খুটি এবং বেড়া বা ঘেরা দিতে হয়। রোপণ কালে আলাদা আলাদা গর্ত করতে হয়। এ ফসল সব এক সাথে পরিপক্ব হয় না বিধায় ধাপে ধাপে সংগ্রহ করা যায়। একটি গাছ হতে ফুল ও ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায়। উদ্যান ফসল তাজা অবস্থায় ব্যবহার করা যায়। উদ্যান ফসলসমূহ পুষ্টি চাহিদা পূরণে গো-খাদ্য, জ্বালানী ইত্যাদিতে অবদান রেখে অর্থনীতিকে সমৃদ্ধ করে। গবাদিপশু: গবাদিপশু বলতে সেই সব অর্থনৈতিক বা চিত্তবিনোদনগত গুরুত্ব সম্পন্ন পশুকে বোঝায় যাদের গৃহে লালন-পালন করা হয়। যেমন- গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিকাজের জন্য গবাদিপশুর গুরুত্ব অপরিসীম। গবাদিপশু থেকে দুধ, মাংস, জৈবসার উৎপাদনসহ নানা প্রকার উপজাত দ্রব্য, যেমন— চামড়া, পশম, খুর, শিং, দাঁত, হাড়, মল ইত্যাদি পাওয়া যায় । এদেশের শতকরা ২০ ভাগ জনগোষ্ঠী সরাসরি এবং শতকরা ৫০ ভাগ পরোক্ষভাবে গবাদি পশুর উপর নির্ভরশীল। ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে ও গরু মোটাজাতকরণ কর্মসূচির মাধ্যমে, চামড়া শিল্পে নিয়োজিত থেকে বহু লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। সুতরাং গবাদি পশু দ্বারা দারিদ্র বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

উদ্দীপকের ছকে B ও D চিহ্নিত ক্ষেত্রটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

নিচের ছকটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: question image

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

ই-কৃষি হলো ইলেকট্রনিক্স ভিত্তিক কৃষি তথ্য আদান-প্রদান কার্যক্রম।

উত্তর

অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা। তিনি স্বপ্রণোদিত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ ও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকেও অনেক তথ্য সংগ্রহ করেন। এভাবে তিনি নিজ কৃষিজ্ঞানের পরিধি বৃদ্ধি করে এলাকার অন্য কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করেন। তাই অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভাণ্ডার বলা হয়।

উত্তর

উদ্দীপকের ছক B ও D ক্ষেত্র দ্বারা যথাক্রমে উদ্যান ফসল ও গবাদি পশুকে নির্দেশ করা হয়েছে। নিচে ক্ষেত্রগুলো ব্যাখ্যা করা হলো— উদ্যান ফসল: সাধারণত বন্যামুক্ত সীমিত জমিতে, উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব ফসলের প্রতিটি গাছকে বিশেষ যত্নসহকারে চাষ করতে হয়, সেসব ফসলকে উদ্যান ফসল বলে। যেমন— ফুলকপি, লেটুস টমেটো, পেঁপে ইত্যাদি। বাংলাদেশের উৎপাদিত মোট ফসলের প্রায় ৩০% আসে উদ্যান ফসল থেকে। উদ্যান ফসলের প্রতিটি গাছের পৃথক পৃথকভাবে পরিচর্যা করা হয়। এ ফসলের জন্য অনেক ক্ষেত্রে প্রতিটি গাছে খুটি এবং বেড়া বা ঘেরা দিতে হয়। রোপণ কালে আলাদা আলাদা গর্ত করতে হয়। এ ফসল সব এক সাথে পরিপক্ব হয় না বিধায় ধাপে ধাপে সংগ্রহ করা যায়। একটি গাছ হতে ফুল ও ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায়। উদ্যান ফসল তাজা অবস্থায় ব্যবহার করা যায়। উদ্যান ফসলসমূহ পুষ্টি চাহিদা পূরণে গো-খাদ্য, জ্বালানী ইত্যাদিতে অবদান রেখে অর্থনীতিকে সমৃদ্ধ করে। গবাদিপশু: গবাদিপশু বলতে সেই সব অর্থনৈতিক বা চিত্তবিনোদনগত গুরুত্ব সম্পন্ন পশুকে বোঝায় যাদের গৃহে লালন-পালন করা হয়। যেমন- গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিকাজের জন্য গবাদিপশুর গুরুত্ব অপরিসীম। গবাদিপশু থেকে দুধ, মাংস, জৈবসার উৎপাদনসহ নানা প্রকার উপজাত দ্রব্য, যেমন— চামড়া, পশম, খুর, শিং, দাঁত, হাড়, মল ইত্যাদি পাওয়া যায় । এদেশের শতকরা ২০ ভাগ জনগোষ্ঠী সরাসরি এবং শতকরা ৫০ ভাগ পরোক্ষভাবে গবাদি পশুর উপর নির্ভরশীল। ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে ও গরু মোটাজাতকরণ কর্মসূচির মাধ্যমে, চামড়া শিল্পে নিয়োজিত থেকে বহু লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। সুতরাং গবাদি পশু দ্বারা দারিদ্র বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।

উত্তর

উদ্দীপকের উক্ত ক্ষেত্রগুলো হলো কৃষিক্ষেত্র যা মৌলিক চাহিদা পূরণে অবদান রাখে। মৌলিক চাহিদা পূরণে উক্ত খাতের অবদান নিচে মূল্যায়ন করা হলো- i. খাদ্যের সিংহভাগ যেমন— চাল, ডাল, গম ইত্যাদি মাঠ ফসল হতে পাওয়া যায়। বাংলাদেশে উৎপাদিত দানা জাতীয় ফসলের ৭৫%, ১০% ও ৯% আসে যথাক্রমে ধান, গম ও ভুট্টা থেকে। তাই প্রয়োজনীয় খাদ্যের জন্য এদেশের জনগণ কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ii. বস্ত্র তৈরির প্রধান কাঁচামাল পাট, তুলা, রেশম, তিসির আঁশ ইত্যাদি কৃষি হতে আসে। iii. এদেশের গ্রামাঞ্চলের বেশির ভাগ ঘরই কাঁচা। গৃহ নির্মাণে ব্যবহৃত বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি কৃষিজ পণ্য হতে আসে। আসবাব তৈরির উপকরণ আসে বন থেকে। iv. রোগের চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাঁচামাল কৃষি হতে আসে। যেমন- সিনকোনা গাছ থেকে কুইনাইন এবং সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি করা হয় । v. শিক্ষার উপকরণ যেমন— কাগজ, পেন্সিল আসে বাঁশ, আখের ছোবড়া ও ধানের খড় হতে। অধিকাংশ কাগজকল বনজ দ্রব্যের উপর ভিত্তি করে করে গড়ে উঠেছে। উপরিউক্ত বর্ণনা অনুযায়ী বলা যায়, মৌলিক চাহিদা পূরণে কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।