উদ্ভিদটি চাষ করা কি লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি কর।
উত্তর: উদ্দীপকের ক্যাপসিকাম হলো একটি উদ্যান জাতীয় ফসল। ক্যাপসিকাম চাষ করা লাভজনক কি-না তার সপক্ষে নিচে যুক্তি স্থাপন করা হলো- বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বাড়ছে খাদ্য চাহিদা। ক্রমবর্ধমান এ জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে মাঠ ফসলের পাশাপাশি উদ্যান ফসলের গুরুত্ব অনেক। উদ্যান ফসল বিস্তৃত মাঠে ব্যবসায়িক ভিত্তিতে বা অত্যন্ত স্বল্প পরিসরে ব্যক্তিগত প্রয়োজনে ও শখেরবশে চাষ করা যায়। ক্যাপসিকাম একটি ফলজাতীয় উদ্যান ফসল হওয়ায় তা বাড়ির আশেপাশে, আনাচে-কানাচে চাষ করা যায়। ফলে একদিকে যেমন স্বল্প পরিমাণ জমিতে চাষ করা যায় অন্যদিকে প্রতিটি জমির উপযুক্ত ব্যবহার নিশ্চিত হয়। ক্যাপসিকাম চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থও উপার্জন করা যায়। বর্তমানে বাড়তি জনসংখ্যার জন্য বাজারে সবজির চাহিদা ব্যাপক। তাই বাণিজ্যিক বা ব্যবসায়িক ভিত্তিতে ক্যাপসিকাম চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। উদ্যান ফসল হওয়ার কারণে ক্যাপসিকাম ধাপে ধাপে মাঠ থেকে বহুদিন পর্যন্ত সংগ্রহ করা যায় ফলে দীর্ঘদিন পর্যন্ত ক্যাপসিকাম বিক্রি করা যায়। শুধু তাই নয়, ক্যাপসিকাম চাষে উৎপাদন খরচ, ঝুঁকি কম কিন্তু লাভ বেশি যা যেকোনো কৃষকের আর্থিক সচ্ছলতা আনয়ন করবে। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে একথা বলা যায়, উদ্দীপকের উদ্ভিদটি অর্থাৎ ক্যাপসিকাম চাষ করা প্রকৃতপক্ষেই লাভজনক।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্ভিদটি চাষ করা কি লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর