উদ্দীপকে উল্লিখিত গবেষণা প্রতিষ্ঠানটি বাংলাদেশের কৃষিতে যে অভাবনীয় অবদান রেখে চলেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের কৃষিতে যে অভাবনীয় ভূমিকা রেখে চলেছে তা নিচে বিশ্লেষণ করা হলো- আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবার আমাদের প্রধান খাদ্য হলো ভাত যা আমরা ধান থেকে পাই। তাই ধানের চাহিদা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশের আবাদি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে উন্নত জাতের উচ্চফলনশীল ধানের প্রয়োজন যা অল্প জমিতে বেশি ফলন দিবে। ব্রি এ পর্যন্ত ১০৬টি জাতের ধান উদ্ভাবন করেছে। ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতের ফলন হেক্টর প্রতি প্রায় ৫ - ১০ টন। এসব জাত তিন মৌসুমেই চাষ করা যায়। ফলে এ সকল ব্রি উদ্ভাবিত নতুন উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা অল্প জমিতে অল্প সময়ে অধিক ধান উৎপাদন করতে পারবে। এছাড়াও ব্রি উদ্ভাবিত এসব জাত সুগন্ধময়, প্রোটিন ও জিঙ্কসমৃদ্ধ, লবণাক্ত ও খরাসহিষ্ণু। এসব ধান চাষ করে বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হবে । উপরের আলোচনা হতে বলা যায় যে, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান নতুন, উন্নত ও উচ্চফলনশীল খাদ্য উৎপাদনে সমৃদ্ধ জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গবেষণা প্রতিষ্ঠানটি বাংলাদেশের কৃষিতে যে অভাবনীয়…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর