শেয়ারFacebookWhatsApp

চিত্র 'A [গণিত] এর সমাবেশটি কৃষির তথ্য প্রাপ্তির কোন উৎস নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: চিত্র 'A [গণিত] এর সমাবেশটি কৃষির তথ্য প্রাপ্তির যে উৎস নির্দেশ করে তা হলো কৃষক মাঠ স্কুল। নিচে তা ব্যাখ্যা করা হলো- কৃষক মাঠ স্কুল হলো কৃষি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কেন্দ্র। একদল কৃষক কৃষাণিকে আনুষ্ঠানিকভাবে হাতেকলমে ফসল ব্যবস্থাপনার উপর সেখানে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তোলা হয়। একটি বিদ্যালয়ের মাধ্যমে ৫০ জন কৃষক কৃষাণিকে একটি মৌসুমের পুরো সময় ধরে ২০টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকদের কাছ থেকে তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে কৃষকেরা একাকী বা দলীয়ভাবে প্রদর্শনী প্লট স্থাপন করে। সংশ্লিষ্ট বিষয়ে হাতেকলমে শিক্ষা গ্রহণ করে। উদ্দীপকে প্রদর্শিত চিত্র-A এ একজন প্রশিক্ষক কৃষক কৃষাণিদেরকে আনুষ্ঠানিকভাবে কৃষি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিচ্ছেন। সুতরাং চিত্র-A এ প্রদর্শিত সমাবেশটি দ্বারা কৃষক মাঠ স্কুল বুঝানো হয়েছে।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

চিত্র 'A এর সমাবেশটি কৃষির তথ্য প্রাপ্তির কোন উৎস নির্দেশ করে? ব্য…

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ কর- question imagequestion image চিত্র: A চিত্র: B

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024

উত্তর

পানিতে বসবাসকারী জলজ প্রাণী, মেরুদন্ডী বা অমেরুদণ্ডী, আঁইশসহ বা আঁইশবিহীন বন্য বা চাষযোগ্য প্রজাতিসমূহকে মাছ বলে।

উত্তর

নিম্নলিখিত কারণে আলু উদ্যান ফসল- ১. জমির সমস্ত ফসল ধাপে ধাপে পরিপক্ক হয় এবং মৌসুমের শুরুতে দাম বেশি পাওয়া যায়। ২. উদ্যান ফসলের ন্যায় আলু চাষাবাদে অধিক নিবিড় পরিচর্যার প্রয়োজন। ৩. এটি তাজা অবস্থায় ব্যবহার করা হয় এবং নিয়মিত মাঠ পরিদর্শন করতে হয়। ৪. এটি একসাথে সাধারণত কম বা অধিক চাষ করা যায়।

উত্তর

চিত্র 'AA^{\prime} এর সমাবেশটি কৃষির তথ্য প্রাপ্তির যে উৎস নির্দেশ করে তা হলো কৃষক মাঠ স্কুল। নিচে তা ব্যাখ্যা করা হলো- কৃষক মাঠ স্কুল হলো কৃষি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কেন্দ্র। একদল কৃষক কৃষাণিকে আনুষ্ঠানিকভাবে হাতেকলমে ফসল ব্যবস্থাপনার উপর সেখানে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তোলা হয়। একটি বিদ্যালয়ের মাধ্যমে ৫০ জন কৃষক কৃষাণিকে একটি মৌসুমের পুরো সময় ধরে ২০টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকদের কাছ থেকে তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে কৃষকেরা একাকী বা দলীয়ভাবে প্রদর্শনী প্লট স্থাপন করে। সংশ্লিষ্ট বিষয়ে হাতেকলমে শিক্ষা গ্রহণ করে। উদ্দীপকে প্রদর্শিত চিত্র-A এ একজন প্রশিক্ষক কৃষক কৃষাণিদেরকে আনুষ্ঠানিকভাবে কৃষি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিচ্ছেন। সুতরাং চিত্র-A এ প্রদর্শিত সমাবেশটি দ্বারা কৃষক মাঠ স্কুল বুঝানো হয়েছে।

উত্তর

বাংলাদেশের প্রেক্ষাপটে উভয় চিত্রে প্রদর্শিত কার্যক্রম অর্থাৎ কৃষক মাঠ স্কুল এবং ইন্টারনেটের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- কৃষি প্রধান বাংলাদেশের কৃষকরা ফসল চাষাবাদে নানামুখী সমস্যার সম্মুখীন হন। কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কেও তাদের সঠিক ধারণা নেই। তথ্য ও সেবা প্রাপ্তীর আধুনিক প্রযুক্তিগুলো • সহজলভ্য না হওয়ায় কৃষকরা অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেও সমস্যার সমাধান করতে পারে না। সমস্যা সঙ্কুল বাংলাদেশের এই কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ। দেওয়ার একটি কার্যকর পন্থা হলো কৃষক মাঠ স্কুল। এই স্কুলের মাধ্যমে কৃষকদেরকে অভিজ্ঞ কৃষি বিষয়ক প্রশিক্ষকের মাধ্যমে পারস্পরিক অংশগ্রহণমূলকভাবে করে শেখা, দেখে শেখা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার করে শেখানো হয়। এর ফলে কৃষকরা খুব সহজেই কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে ভালোভাবে শিখতে পারে। একই সাথে কৃষকরা কৃষির আধুনিক কলাকৌশল সম্পর্কেও জানতে পারে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে এ প্রক্রিয়াটি খুবই ফলপ্রসূ একটি উপায় হতে পারে। অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য পাওয়া গেলেও বাংলাদেশের দরিদ্র ও নিরক্ষর কৃষকদের পক্ষে ইন্টারনেট ব্যবহার সহজ নয়। ইন্টারনেট ও ইন্টারনেট ব্যবহারের ডিভাইসগুলোর দাম বেশি হওয়ায় কৃষকরা ইচ্ছে করলেই তা ব্যবহার করতে পারে না বলে কৃষক পর্যায়ে এ পদ্ধতি তেমন কার্যকর নয়। তবে ইন্টারনেট এক্সেস সর্বত্র ছড়িয়ে পড়লে এবং কমদামে ল্যাপটপ অথবা মোবাইল সরবরাহ করলে ইন্টারনেটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।