মানুষের মৌলিক চাহিদা পূরণে উদ্দীপকের ক্ষেত্রগুলোর ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উক্ত ক্ষেত্রগুলো হলো কৃষিক্ষেত্র যা মৌলিক চাহিদা পূরণে অবদান রাখে। মৌলিক চাহিদা পূরণে উক্ত খাতের অবদান নিচে মূল্যায়ন করা হলো- i. খাদ্যের সিংহভাগ যেমন— চাল, ডাল, গম ইত্যাদি মাঠ ফসল হতে পাওয়া যায়। বাংলাদেশে উৎপাদিত দানা জাতীয় ফসলের ৭৫%, ১০% ও ৯% আসে যথাক্রমে ধান, গম ও ভুট্টা থেকে। তাই প্রয়োজনীয় খাদ্যের জন্য এদেশের জনগণ কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ii. বস্ত্র তৈরির প্রধান কাঁচামাল পাট, তুলা, রেশম, তিসির আঁশ ইত্যাদি কৃষি হতে আসে। iii. এদেশের গ্রামাঞ্চলের বেশির ভাগ ঘরই কাঁচা। গৃহ নির্মাণে ব্যবহৃত বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি কৃষিজ পণ্য হতে আসে। আসবাব তৈরির উপকরণ আসে বন থেকে। iv. রোগের চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাঁচামাল কৃষি হতে আসে। যেমন- সিনকোনা গাছ থেকে কুইনাইন এবং সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি করা হয় । v. শিক্ষার উপকরণ যেমন— কাগজ, পেন্সিল আসে বাঁশ, আখের ছোবড়া ও ধানের খড় হতে। অধিকাংশ কাগজকল বনজ দ্রব্যের উপর ভিত্তি করে করে গড়ে উঠেছে। উপরিউক্ত বর্ণনা অনুযায়ী বলা যায়, মৌলিক চাহিদা পূরণে কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
মানুষের মৌলিক চাহিদা পূরণে উদ্দীপকের ক্ষেত্রগুলোর ভূমিকা রয়েছে বিশ…
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর