কৃষি কর্মকর্তার কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের কৃষি কর্মকর্তার কার্যক্রমটি হলো উঠোন বৈঠক। নিচে কার্যক্রমটির গুরুত্ব বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের প্রায় ৬২ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ও কৃষিকাজের সাথে যুক্ত। কিন্তু জলবায়ু পরিবর্তন, সীমিত জমিতে অধিক উৎপাদনের চ্যালেঞ্জ, রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণের কারণে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানের জন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষি বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করছেন। তবে, এসব প্রযুক্তি কৃষকদের মাঝে দ্রুত পৌছানো সবসময় সম্ভব হয় না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। এ সমস্যার সমাধানে উঠোন বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উঠোন বৈঠকের মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মীরা কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং নতুন প্রযুক্তি, রোগবালাই দমন ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করেন। এছাড়া, কৃষকরা তাদের বাস্তব সমস্যাগুলো এখানে উপস্থাপন করতে পারেন, যা গবেষণা প্রতিষ্ঠান ও বিজ্ঞানীদের কাছে পৌঁছে দেওয়া যায়। ফলে, কৃষি সম্পর্কিত উদ্ভাবিত সমাধানগুলো দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়ন করা সম্ভব হয়। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের কৃষি কর্মকর্তার কার্যক্রমটি কৃষি উন্নয়নে ও প্রযুক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষি কর্মকর্তার কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর