শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের কৃষকরা ক্যাপসিকাম চাষ করেন। ক্যাপসিকাম হলো একটি উদ্যান জাতীয় ফসল। উদ্যান ফসল বলতে সেসব ফসলকে বোঝায় যেসব ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়। উদ্যান ফসল বসতবাড়ির আশেপাশে উর্বর জমিতে আবাদ করা হয়। উদ্যান ফসল চাষাবাদে লাভ বেশি এবং ঝুঁকি কম। তবে গাছগুলোকে তুলনামূলকভাবে বেশি যত্ন নিতে হয় এবং প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে যত্ন নিতে হয়। একত্রে লাগালেও মাঠের সকল ফসল ধাপে ধাপে পরিপক্ব ও সংগ্রহ করতে হয়। ক্যাপসিকাম একটি ফলজাতীয় উদ্যান ফসল। এটি সাধারণত কাঁচা অবস্থায় সবজি হিসেবে তরকারী রান্না করতে ব্যবহৃত হয়। উদ্যান ফসল হওয়ার কারণে ক্যাপসিকাম উৎপাদনে মাঠের/বাগানের চতুর্দিকে বেড়া নির্মাণ করতে হয়। অতএব, উপর্যুক্ত বৈশিষ্ট্যাবলি থাকার কারণে এ কথা বলা যায়, ক্যাপসিকাম একটি উদ্যান ফসল।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ক্যাপসিকাম চাষে ব্যাপক সফলতা পেয়েছেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার কৃষকরা। কয়েক বছর আগে এ চরেই প্রথম ক্যাপসিকাম চাষ হয়। পরীক্ষামূলকভাবে ভালো মন্দ ও চাহিদা বেশি থাকায় অন্যান্য কৃষকরাও ঝুঁকে পড়েন ক্যাপসিক্যাম চাষে। সেই থেকে বাড়তে থাকে চরে ক্যাপসিকাম চাষের পরিধি।

ভোলা সরকারি কলেজ · 2025

উত্তর

কইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত এমন অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে নিমিষেই অন্য প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়।

উত্তর

বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো হলো, অভিজ্ঞ কৃষক, কৃষক মাঠ স্কুল, কৃষক সভা বা উঠোন বৈঠক, কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এন.জি.ও, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ইন্টারনেট ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের কৃষকরা ক্যাপসিকাম চাষ করেন। ক্যাপসিকাম হলো একটি উদ্যান জাতীয় ফসল। উদ্যান ফসল বলতে সেসব ফসলকে বোঝায় যেসব ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়। উদ্যান ফসল বসতবাড়ির আশেপাশে উর্বর জমিতে আবাদ করা হয়। উদ্যান ফসল চাষাবাদে লাভ বেশি এবং ঝুঁকি কম। তবে গাছগুলোকে তুলনামূলকভাবে বেশি যত্ন নিতে হয় এবং প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে যত্ন নিতে হয়। একত্রে লাগালেও মাঠের সকল ফসল ধাপে ধাপে পরিপক্ব ও সংগ্রহ করতে হয়। ক্যাপসিকাম একটি ফলজাতীয় উদ্যান ফসল। এটি সাধারণত কাঁচা অবস্থায় সবজি হিসেবে তরকারী রান্না করতে ব্যবহৃত হয়। উদ্যান ফসল হওয়ার কারণে ক্যাপসিকাম উৎপাদনে মাঠের/বাগানের চতুর্দিকে বেড়া নির্মাণ করতে হয়। অতএব, উপর্যুক্ত বৈশিষ্ট্যাবলি থাকার কারণে এ কথা বলা যায়, ক্যাপসিকাম একটি উদ্যান ফসল।

উত্তর

উদ্দীপকের ক্যাপসিকাম হলো একটি উদ্যান জাতীয় ফসল। ক্যাপসিকাম চাষ করা লাভজনক কি-না তার সপক্ষে নিচে যুক্তি স্থাপন করা হলো- বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বাড়ছে খাদ্য চাহিদা। ক্রমবর্ধমান এ জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে মাঠ ফসলের পাশাপাশি উদ্যান ফসলের গুরুত্ব অনেক। উদ্যান ফসল বিস্তৃত মাঠে ব্যবসায়িক ভিত্তিতে বা অত্যন্ত স্বল্প পরিসরে ব্যক্তিগত প্রয়োজনে ও শখেরবশে চাষ করা যায়। ক্যাপসিকাম একটি ফলজাতীয় উদ্যান ফসল হওয়ায় তা বাড়ির আশেপাশে, আনাচে-কানাচে চাষ করা যায়। ফলে একদিকে যেমন স্বল্প পরিমাণ জমিতে চাষ করা যায় অন্যদিকে প্রতিটি জমির উপযুক্ত ব্যবহার নিশ্চিত হয়। ক্যাপসিকাম চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থও উপার্জন করা যায়। বর্তমানে বাড়তি জনসংখ্যার জন্য বাজারে সবজির চাহিদা ব্যাপক। তাই বাণিজ্যিক বা ব্যবসায়িক ভিত্তিতে ক্যাপসিকাম চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। উদ্যান ফসল হওয়ার কারণে ক্যাপসিকাম ধাপে ধাপে মাঠ থেকে বহুদিন পর্যন্ত সংগ্রহ করা যায় ফলে দীর্ঘদিন পর্যন্ত ক্যাপসিকাম বিক্রি করা যায়। শুধু তাই নয়, ক্যাপসিকাম চাষে উৎপাদন খরচ, ঝুঁকি কম কিন্তু লাভ বেশি যা যেকোনো কৃষকের আর্থিক সচ্ছলতা আনয়ন করবে। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে একথা বলা যায়, উদ্দীপকের উদ্ভিদটি অর্থাৎ ক্যাপসিকাম চাষ করা প্রকৃতপক্ষেই লাভজনক।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।