কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে BARC এবং Internet-এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে BARC ও Internet এর গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) দেশের কৃষি গবেষণার সমন্বয়, পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি গবেষণার মান উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং কৃষি সমস্যার সমাধান নিয়ে কাজ করে, যার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, নতুন ফসলের জাত এবং পোকামাকড় দমনের কৌশল সম্পর্কে তথ্য ও সেবা পায়। অপরদিকে, ইন্টারনেট কৃষি তথ্যের একটি বিশাল ভাণ্ডার হিসেবে কাজ করে। কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত কৃষি ফসলের উৎপাদন প্রযুক্তি, ব্যবহার কৌশল, ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন' পদ্ধতি, সেচের পানি, সার এবং বীজের প্রয়োজনীয়তা, গবাদিপশু পালন, মাছ চাষসহ কৃষি সম্পর্কিত নানা তথ্য পেতে পারেন। এছাড়াও ইন্টারনেট কৃষকদের বিভিন্ন দেশের কৃষি ব্যবস্থা ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ দেয় যা কৃষকদের আধুনিক কৃষি এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। তাই পরিশেষে বলা যায় যে, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে BARC ও Internet এর ভূমিকা অপরিসীম।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে BARC এবং Internet-এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর