জামাল যে ধরনের ফসল চাষ করে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জামাল ধান চাষ করেন যা একটি মাঠ ফসল। নিম্নে মাঠ ফসলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. মাঠ ফসলে প্রতিটি গাছ/চারার পৃথক পৃথক যত্নের প্রয়োজন হয় না। ২. সাধারণত একসাথে ব্যাপকভাবে চাষ করা হয়। ৩. মাঠ ফসলের জমিতে বেড়ার প্রয়োজন হয় না। ৪. সমস্ত মাঠের ফসল একসাথে কর্তন বা সংগ্রহ করা যায়। ৫. মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। ৬. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা যায়। ৭. সকল ফসল সংরক্ষণ করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
জামাল যে ধরনের ফসল চাষ করে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর