ছকে উল্লিখিত ফসল-১ কৃষির কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে উল্লেখিত ফসল-১ হলো ধান, পাট, গম, সরিষা- যা মাঠ ফসল । নিচে মাঠ ফসল ব্যাখ্যা করা হলো- যেসব উদ্ভিদের খাদ্য ও আর্থিক উপযোগিতা আছে এবং তুলনামূলক কম পরিচর্যার প্রয়োজন হলেও উঁচু নিচু সব জমিতে ব্যাপকভাবে চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলা হয়। মাঠ ফসলের কতকগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন— ১. প্রতিটি গাছ/চারার পৃথক পৃথক যত্নের প্রয়োজন হয় না বা নেওয়া হয় না । ২. সাধারণত একসাথে ব্যাপকভাবে চাষ করা হয়। ৩. মাঠ ফসলের জমিতে ঘেরা/বেড়া দেওয়ার প্রয়োজন হয় না। 8. সমস্ত মাঠের ফসল একসাথে কর্তন/সংগ্রহ করা যায় । ৫. মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। ধান, পাট, গম, সরিষা— এ ফসলগুলোর ক্ষেত্রেও উপরের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান । তাই এ ফসলগুলো মাঠ ফসল ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
ছকে উল্লিখিত ফসল-১ কৃষির কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর