উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকাতে কোন ধরনের ফসল ভালো জন্মে? তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা হলো অম্লীয় ধরনের। অম্ল মাটিতে অম্লসহনশীল ফসল ভালো জন্মে। অম্লমানের তারতম্যের কারণেও ফসল উৎপাদনে ভিন্নতা হয় । যেমন- অধিক অম্লীয় (অম্লমান ৪-৫.৫) মাটিতে ব্লুবেরি, চা, কফি, আনারস, কমলালেবু, বাতাবি লেবু ইত্যাদি ভালো জন্মে। মাঝারি অম্লীয় (অম্লমান ৫.৫-৬.৮) মাটিতে গোলআলু, গম, ভুট্টা, টমেটো, বরবটি, তামাক, পাট ইত্যাদি ভালো জন্মে। কম অম্লীয় (অম্লমান ৬.৮–৮.০) মাটিতে ধান, তুলা, সরিষা, নারিকেল, সুগারবিট, পুঁইশাক, বাঁধাকপি, তাল, খেজুর ইত্যাদি ভালো জন্মে । অম্ল মাটিতে উচ্চ ফলন পেতে মাটির অম্লমানের ভিত্তিতে ফসল নির্বাচন করা উচিত।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকাতে কোন ধরনের ফসল ভালো জন্মে? তোমার মতাম…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর