ছকে উল্লিখিত 'A [গণিত] চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ছকের 'A [গণিত] চিহ্ন দ্বারা কৃষির ক্ষেত্র নির্দেশ করা হয়েছে । নিম্নে বাংলাদেশের কৃষির বিভিন্ন ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করা হলো- শাব্দিক অর্থে ভূমি চাষ করে ফসল উৎপাদনকেই Agriculture বা কৃষি বলে। তবে বর্তমানে কৃষি শুধু ভূমি চাষ করে ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষের খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ভূমি চাষ বা, পরিচর্যা করে উদ্ভিদজাত পণ্য— মাঠ ফসল, উদ্যান ফসল, বনজ সম্পদ ইত্যাদি উৎপাদন যেমন কৃষি, তেমনি বিভিন্ন প্রাণী পরিচর্যা করে প্রাণিসম্পদ-গবাদিপশু, হাঁস- মুরগি, মৎস্য প্রভৃতি উৎপাদনও কৃষির অন্তর্ভুক্ত। এক কথায় বলা যায়, কৃষি একটি জৈবিক উৎপাদন প্রক্রিয়া। উদ্ভিদ হলো এ প্রক্রিয়ায় ব্যবহৃত প্রাথমিক উপাদান ও প্রাণী হলো দ্বিতীয় উপাদান। কাজেই যে সকল উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে অবলম্বন করে কৃষিকাজ পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাদেরকে কৃষির ক্ষেত্র বলে। বাংলাদেশে কৃষির ক্ষেত্রগুলো হলো— মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদিপশু, পোল্ট্রি এবং সামাজিক বনায়ন। বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহের পারস্পরিক সম্পর্ক নিচের চিত্রে প্রদর্শন করা হলো— [চিত্র]
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
ছকে উল্লিখিত 'A চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর