বাংলাদেশের প্রেক্ষাপটে উভয় চিত্রে প্রদর্শিত কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে উভয় চিত্রে প্রদর্শিত কার্যক্রম অর্থাৎ কৃষক মাঠ স্কুল এবং ইন্টারনেটের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- কৃষি প্রধান বাংলাদেশের কৃষকরা ফসল চাষাবাদে নানামুখী সমস্যার সম্মুখীন হন। কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কেও তাদের সঠিক ধারণা নেই। তথ্য ও সেবা প্রাপ্তীর আধুনিক প্রযুক্তিগুলো • সহজলভ্য না হওয়ায় কৃষকরা অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেও সমস্যার সমাধান করতে পারে না। সমস্যা সঙ্কুল বাংলাদেশের এই কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ। দেওয়ার একটি কার্যকর পন্থা হলো কৃষক মাঠ স্কুল। এই স্কুলের মাধ্যমে কৃষকদেরকে অভিজ্ঞ কৃষি বিষয়ক প্রশিক্ষকের মাধ্যমে পারস্পরিক অংশগ্রহণমূলকভাবে করে শেখা, দেখে শেখা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার করে শেখানো হয়। এর ফলে কৃষকরা খুব সহজেই কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে ভালোভাবে শিখতে পারে। একই সাথে কৃষকরা কৃষির আধুনিক কলাকৌশল সম্পর্কেও জানতে পারে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে এ প্রক্রিয়াটি খুবই ফলপ্রসূ একটি উপায় হতে পারে। অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য পাওয়া গেলেও বাংলাদেশের দরিদ্র ও নিরক্ষর কৃষকদের পক্ষে ইন্টারনেট ব্যবহার সহজ নয়। ইন্টারনেট ও ইন্টারনেট ব্যবহারের ডিভাইসগুলোর দাম বেশি হওয়ায় কৃষকরা ইচ্ছে করলেই তা ব্যবহার করতে পারে না বলে কৃষক পর্যায়ে এ পদ্ধতি তেমন কার্যকর নয়। তবে ইন্টারনেট এক্সেস সর্বত্র ছড়িয়ে পড়লে এবং কমদামে ল্যাপটপ অথবা মোবাইল সরবরাহ করলে ইন্টারনেটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উভয় চিত্রে প্রদর্শিত কার্যক্রমের গুরুত্ব বিশ…
উদ্দীপক

চিত্র: A চিত্র: Bরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর