শেয়ারFacebookWhatsApp

কৃষি কর্মকর্তা জনাব রফিক বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের যে পরিচিত তুলে ধরেন তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কৃষি কর্মকর্তা জনাব রফিক উঠোন বৈঠকে এলাকার কৃষকদের কাছে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরেন। নিচে তা ব্যাখ্যা করা হলো— রফিক সাহেব এলাকার কৃষকদের বলেন, বাংলাদেশে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেখানে শুধু ধান নিয়ে গবেষণা করা হয় এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়। এ প্রতিষ্ঠানের ধান গবেষণা ও চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন কার্যাবলি হলো- ১. ধানের নতুন নতুন উফশী জাত উদ্ভাবন করা। ২. পোকামাকড় ও রোগ-বালাইয়ের হাত থেকে ধান ফসল রক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। ৩. ধান চাষ বিষয়ক প্রযুক্তি কৃষকদের মাঝে হস্তান্তরের জন্য মাঠ দিবসের আয়োজন করা। ৪: ধান ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহার নির্দেশনা প্রদান করা। ৫. IRRI এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং তথ্য, জাত ও কলাকৌশল আদান-প্রদান করা। ৬. ধান চাষ সম্পর্কিত লিফলেট, পুস্তিকা, বই প্রকাশ ও বিতরণ করা। ৭. প্রদর্শনী প্লট তৈরি করে কৃষকের মাঝে উন্নত জাত ও চাষাবাদের প্রযুক্তি বিস্তারে সহায়তা করা। ৮. ধানজাতপণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন ও ধানের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন। ৯. প্রতিকূল অবস্থা হতে ধান ফসলকে রক্ষা করার উন্নত কলাকৌশল উদ্ভাবন করা। ১০. আঞ্চলিক উপকেন্দ্রগুলোর ধান উৎপাদনে সমস্যার দিক নির্দেশনা প্রদান করা।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

কৃষি কর্মকর্তা জনাব রফিক বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের যে পরিচিত…

উদ্দীপক

জনাব রফিক একজন কৃষিবিষয়ক মাঠ কর্মকর্তা। উঠোন বৈঠকে একবার তিনি এলাকায় কৃষকদের বলেন, বাংলাদেশে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র ধান নিয়ে গবেষণা করা হয় এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়। এ গবেষণা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বেশ কিছু উন্নত মানের ধানের জাত আবিষ্কার করেছে এবং কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

কৃষি তথ্য সার্ভিস হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান।

উত্তর

মোবাইল ফোন তথ্য প্রযুক্তি বিপ্লবে একটি কার্যকর হাতিয়ার। কৃষি তথ্য সেবা প্রদানেও মোবাইল ফোন বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেকোনো মোবাইল থেকে ঘরে বসে ফোন করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক যেকোনো প্রশ্নের সমাধান বিনামূল্যে পাওয়া সম্ভব হচ্ছে। মোবাইলের মাধ্যমে যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান লাভ করে কৃষক তার উৎপাদনে বৃদ্ধি করতে পারে।

উত্তর

উদ্দীপকে কৃষি কর্মকর্তা জনাব রফিক উঠোন বৈঠকে এলাকার কৃষকদের কাছে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরেন। নিচে তা ব্যাখ্যা করা হলো— রফিক সাহেব এলাকার কৃষকদের বলেন, বাংলাদেশে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেখানে শুধু ধান নিয়ে গবেষণা করা হয় এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়। এ প্রতিষ্ঠানের ধান গবেষণা ও চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন কার্যাবলি হলো- ১. ধানের নতুন নতুন উফশী জাত উদ্ভাবন করা। ২. পোকামাকড় ও রোগ-বালাইয়ের হাত থেকে ধান ফসল রক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। ৩. ধান চাষ বিষয়ক প্রযুক্তি কৃষকদের মাঝে হস্তান্তরের জন্য মাঠ দিবসের আয়োজন করা। ৪: ধান ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহার নির্দেশনা প্রদান করা। ৫. IRRI এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং তথ্য, জাত ও কলাকৌশল আদান-প্রদান করা। ৬. ধান চাষ সম্পর্কিত লিফলেট, পুস্তিকা, বই প্রকাশ ও বিতরণ করা। ৭. প্রদর্শনী প্লট তৈরি করে কৃষকের মাঝে উন্নত জাত ও চাষাবাদের প্রযুক্তি বিস্তারে সহায়তা করা। ৮. ধানজাতপণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন ও ধানের বহুমুখী ব্যবহার কৌশল উদ্ভাবন। ৯. প্রতিকূল অবস্থা হতে ধান ফসলকে রক্ষা করার উন্নত কলাকৌশল উদ্ভাবন করা। ১০. আঞ্চলিক উপকেন্দ্রগুলোর ধান উৎপাদনে সমস্যার দিক নির্দেশনা প্রদান করা।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের বেশ কিছু উন্নত জাতের ধান আবিষ্কার এবং কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার দিকটি উল্লেখ করা হয়েছে। নিচে বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ করা হলো- আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবার আমাদের প্রধান খাদ্য হলো ভাত যা আমরা ধান থেকে পাই। তাই ধানের চাহিদা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশের আবাদি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে উন্নত জাতের উচ্চফলনশীল ধানের প্রয়োজন যা অল্প জমিতে বেশি ফলন দিবে। ব্রি এ পর্যন্ত ১০৬টি জাতের ধান উদ্ভাবন করেছে। ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতের ফলন হেক্টর প্রতি প্রায় ৫ - ১০ টন। এসব জাত তিন মৌসুমেই চাষ করা যায়। ফলে এ সকল ব্রি উদ্ভাবিত নতুন উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা অল্প জমিতে অল্প সময়ে অধিক ধান উৎপাদন করতে পারবে। এছাড়াও ব্রি উদ্ভাবিত এসব জাত সুগন্ধময়, প্রোটিন ও জিঙ্কসমৃদ্ধ, লবণাক্ত ও খরাসহিষ্ণু। এসব ধান চাষ করে বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হবে। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের সাফল্য প্রশংসার দাবীদার।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?

Dinajpur · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

Comilla · 2016

  • কৃষি
  • শিল্প
  • সেবা
  • বৈদেশিক কর্মসংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে- i. চাষাবাদ পদ্ধতি চিরাচরিত ii. পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য iii. বাজারজাতকরণ প্রয়োজন হয় নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চাষ করে তিনি যে আয় করেন তা দ্বারা কোনোভাবে পারিবারিক ব্যয় মেটাতে পারেন, কিন্তু তেমন কোনো সঞ্চয় করতে পারেন না। শামীম সাহেবের খামারটি কী ধরনের?

Sylhet · 2017

  • সমবায় খামার
  • বাণিজ্যিক খামার
  • জীবননির্বাহী খামার
  • বিশেষায়িত খামার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। জনাব রফিকের সমস্যা সমাধানের উপায়- i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ii. উন্নত ধানের বীজ উদ্ভাবন iii. পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরের বাজারে সরু রাস্তার জন্য তা বিক্রি করতে পারছেন না। বাজারে ধানের দাম সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ধান সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ধান উৎপাদনে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। উদ্দীপক অনুযায়ী জনাব রফিকের সমস্যা হলো—

Jessore · 2017

  • কৃষি প্রযুক্তির ব্যবহার
  • কৃষি পণ্যের বাজারজাতকরণ
  • শস্য বহুমুখীকরণ
  • অনুন্নত কৃষি বীজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। হকের মধ্যস্বত্বভোগীর কাজ হলো- i. কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করা ii.. উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ করা iii. ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসায়ী → খুচরা ব্যবসায়ী → ভোক্তা। উপরিউক্ত চিত্রটি কী নির্দেশ করে?

Rajshahi · 2017

  • সংরক্ষণ পদ্ধতি
  • ক্রয় পদ্ধতি
  • বিপণন পদ্ধতি
  • উৎপাদন পদ্ধতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় iii.. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাব পড়ে না নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উপকরণ বিতরণ iii. শস্য বহুমুখীকরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন নিচের কোনটি সঠিক?

Jessore · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সময়ের ভিত্তিতে কৃষিঋণ কত প্রকার?বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : শামীম সাহেবের সামান্য পরিমাণ জমি আছে। এতে চউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : জনাব রফিক জমিতে প্রচুর ধান উৎপাদন করেও দূরেউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : উৎপাদনকারী → মধ্যস্বত্বভোগী → পাইকারি ব্যবসজলবায়ু পরিবর্তনের ফলে— i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় ii. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উবাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে— i. কৃষি ঋণ বিতরণ ii. কৃষি উসময়ের ভিত্তিতে কৃষি ঋণ হলো— i. স্বল্পকালীন ii. দীর্ঘকালীন iii. অতি দীর্ঘকালীন ন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।