বাংলাদেশে কৃষি ক্ষেত্রে উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'ক' ও চিত্র 'খ' এ দুই চিত্রের মধ্যে কোনটি অধিক ফলপ্রসূ হবে? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও ৷
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-ক হলো কৃষক মাঠ স্কুল এবং চিত্র-খ হলো ইন্টারনেট। কৃষক মাঠ স্কুল ও ইন্টারনেট উভয়ই কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। তবে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কৃষক মাঠ স্কুল অধিক ফলপ্রসূ হবে । নিচে এ সম্পর্কে যুক্তিসহ আলোচনা করা হলো— কৃষি প্রধান বাংলাদেশের কৃষকরা ফসল চাষাবাদে নানামুখী সমস্যার সম্মুখীন হন। কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তিগুলো সম্পর্কেও তাদের সঠিক ধারণা নেই। তথ্য ও সেবা প্রাপ্তীর আধুনিক প্রযুক্তিগুলো সহজলভ্য না হওয়ায় কৃষকরা অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেও সমস্যার সমাধান করতে পারে না। সমস্যা সঙ্কুল বাংলাদেশের এই কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার একটি কার্যকর পন্থা হলো কৃষক মাঠ স্কুল। এই স্কুলের মাধ্যমে কৃষকদেরকে অভিজ্ঞ কৃষি বিষয়ক প্রশিক্ষকের মাধ্যমে পারস্পরিক অংশগ্রহণমূলকভাবে করে শেখা, দেখে শেখা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার করে শেখানো হয়। এর ফলে কৃষকরা খুব সহজেই কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে ভালোভাবে শিখতে পারে। একই সাথে কৃষকরা কৃষির আধুনিক কলাকৌশল সম্পর্কেও জানতে পারে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে প্রক্রিয়াটি খুবই ফলপ্রসূ একটি উপায় হতে পারে। অন্যদিকে ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য পাওয়া গেলেও বাংলাদেশের দরিদ্র ও নিরক্ষর কৃষকদের পক্ষে ইন্টারনেট ব্যবহার সহজ নয়। ইন্টারনেট ও ইন্টারনেট ব্যবহারের ডিভাইসগুলোর দাম বেশি হওয়ায় কৃষকরা ইচ্ছে করলেই তা ব্যবহার করতে পারে না বলে কৃষক এ পদ্ধতি তেমন কার্যকর নয় ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
বাংলাদেশে কৃষি ক্ষেত্রে উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'ক' ও চিত্র 'খ' এ …
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর