উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফসলটি কৃষির সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত। নিচে তা . ব্যাখ্যা করা হলো- সামাজিক বনায়ন হলো সমাজের জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্দিষ্ট স্থান বা এলাকায় নির্দিষ্ট শর্তে বন সৃষ্টি করা। এখানে জনগণের আগ্রহমূলক অংশগ্রহণ থাকতে হবে, তারা ওতপ্রোতোভাবে জড়িত থেকে কাজ করবে এবং অংশগ্রহণকারিগণ সরাসরি লভ্যাংশের অংশীদার হবে। সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ! জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বনির্ভর হতে সহায়তা করা এবং তাদের খাদ্য, পশুখাদ্য জ্বালানি, আসবাবপত্র ও মূলধনের চাহিদা পূরণ করা । উদ্দীপকের সুজন মিয়া তার গ্রামের কয়েকজন কৃষক নিয়ে রাস্তায় কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করেন। তারা উৎপাদিত দ্রব্যগুলো চুক্তি অনুযায়ী বণ্টনের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা আগ্রহমূলক অংশগ্রহণের মাধ্যমে বন সৃষ্টি করেন এবং অংশগ্রহণকারিগণ সরাসরি লভ্যাংশের অংশীদার হওয়ার সিদ্ধান্ত নেন। সুতরাং উদ্দীপকের সুজন মিয়ার রাস্তায় বনজ বৃক্ষ রোপণ কৃষির সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর