উদ্দীপকের আলোকে আবিরের কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কৃষক আবির প্রথমে ক্ষারীয় মাটিতে ধান চাষ করেন। পরবর্তীতে তিনি সতর্কতার সাথে ফসল নির্বাচন করে প্রচুর জৈব সার ব্যবহার ও ভারী সেচ প্রদান করে ফসল চাষ করেন। কৃষক আবিরের প্রথম কর্মকান্ডের তুলনায় দ্বিতীয় কর্মকান্ড যথার্থ ছিল । নিচে কৃষক আবিরের এ দুই কর্মকান্ডের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-- কৃষক আবিরের এলাকার মাটি ক্ষারীয়। কিন্তু সুগন্ধি ব্রি-৫ ধান অম্লীয় মাটি পছন্দ করে। আবির না জেনে সুগন্ধি চালের বাজার মূল্য বেশি বলে। তার এলাকায় সুগন্ধি ব্রি-৫ ধান চাষ করেন। কিন্তু ক্ষারীয় মাটির কারণে ধানের ফলন অনেক কম হয়। পরবর্তীতে আবির কৃষি কর্মকর্তার পরামর্শে ক্ষারীয় মাটির উপযুক্ত ফসল চাষ করেন। জমিতে প্রচুর জৈব সার ব্যবহার করেন ও ভারী সেচ প্রদান করেন। জৈবসার মাটির বাফার ক্ষমতা বাড়িয়ে ক্ষারত্ব কমিয়ে দেয় এবং উর্বরতা বৃদ্ধি করে। অন্যদিকে ভারী সেচ প্রদানের ফলে মাটির ক্ষারদ্রব্য ধুয়ে গিয়ে মাটির ক্ষারত্ব দূর হয়। ভারী সেচ ও জৈব সার প্রদানের ফলে মাটির বুনট পরিবর্তনসহ মাটির গুণাবলি পুনরুদ্ধার করে ক্রমান্বয়ে ক্ষারত্ব কমায় । কৃষক আবিরের প্রথম কর্মকাণ্ডের তুলনায় দ্বিতীয় কর্মকাণ্ড যথার্থ ছিল। কারণ প্রথমে ইচ্ছেমতো ফসল চাষ করলেও পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে তার এলাকার মাটির উপযুক্ত ফসল নির্বাচন করে চাষ করেন এবং মাটি সংশোধন করে নেন। এর ফলে তিনি লাভবান হন।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আবিরের কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর